চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন সরকারি বিদ্যুতের তার চুরি, ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ ধামরাইয়ে গ্রামের প্রথম কুরআনের হাফেজকে সংবর্ধনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে লালপুরে খাবার বিতরণ দৌলতদিয়া যৌনপল্লীতে  আধিপত্য  বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাট ! ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নাঙ্গলকোটে প্রত্যয় ও ভাতড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে ঈদে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই সিএনজি চালককে জরিমানা শেরপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গরু কুরবানি ও দোয়া মাহফিল চিলমারীতে "আবাসিক হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ" হোটেল মালিক আটক শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত ‎রামপালে দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বাগানবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে শোকের মাতম এলাকা, দাফন সম্পন্ন

জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন এরঁ মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের কান্না-আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সদা হাসি উজ্জল সবার প্রিয় নেতার এমন মৃত্যুতে শোকে নির্বাক হয়ে গেছেন নেতাকর্মীরা। 


খোঁজ নিয়ে জানা যায়, বার বার নির্বাচিত জনপ্রতিনিধি আকমল হোসেন, পরিচ্ছন্ন, ত্যাগী ও সৎ রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন। আকমল হোসেন গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সন্মেলনে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন। রাজধানীর পল্টন এলাকার একটি আবাসিক হোটেলে সোমবার রাত সাড়ে ১২ টায় তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত দেড়টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


তাঁর মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা, বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন। সেখান থেকে মঙ্গলবার সকালে সিলেটের বাসায় মরদেহ নিয়ে আসা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণা ঘটে। সিলেটের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন।


বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেট নায়েবপুল জামে মসজিদে জানাযা শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ জগন্নাথপুর আনা হয়। আকমল হোসেন ১৯৯৮ সালে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর ২০১৪ সালে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ গত ১৬ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি আবারও সভাপতি নির্বাচিত হন।


তিনি একজন সৎ,পরিচ্ছন্ন নির্ভিক ধৈর্যশীল আপাদমস্তক সজ্জন রাজনীতিবীদ ছিলেন। তাঁকে দেখতে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী সহ সাধারন জনতা ভিড় করেন উপজেলা পরিষদের সামনে। বিকাল ৪ টা ১৫ মিনিটে উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি স্কুল এন্ড কলেজ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।


জানাযায় প্রায় কয়েক হাজার নেতাকর্মী সহ সাধারন জনসাধারন উপস্থিত ছিলেন। তিনি মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের মুক্তিযুদ্ধের সংগঠক তালেব আলীর সন্তান আকমল হোসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাচঁ ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য আত্নিয়স্বজন রেখে গেছেন। ১৯৯৮ সালে মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৩ সালে তিনি টানা দ্বিতীয়বারের মতো মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সে সময় ২০০৭ সালে তত্বাবধায়ক সরকারের শাসনামলে তিনি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে গোল্ড মেডেল পান।


আকমল হোসেনের মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচী পালন করেছে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ। শোক কর্মসুচীর মধ্যে ছিল কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রয়াতের মরদেহে শ্রদ্ধা নিবেদন। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই তিন দিন শোক কর্মসুচী পালন করা হয়েছে। 

Tag
আরও খবর


6a12963eaaaa9-240526121006.webp
আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস

৬ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে




6a1088f3b0fde-220526104851.webp
বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

৮ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে