মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

তারেক রহমান নতুন একটি বাংলাদেশ গড়তে চান: পুতুল।

 বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল এসিস্ট্যান্ট ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত দিনের বাংলাদেশে ফিরতে চান না, তিনি নতুন একটি বাংলাদেশ গড়তে চান।


বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। সে ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ দলের ভেতর শৃঙ্খলা। মঙ্গলবার(৫ আগস্ট) বিকেলে নাটোরের লালপুরে উপজেলা বিএনপি আয়োজিত বিজয় র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। ফারজানা শারমিন পুতুল বলেন, দল কি নির্দেশ দিচ্ছে কর্মীদের সেটা মাথায় রাখতে হবে। দল কারো ব্যক্তির জন্য নয়, আমরা দলের একেক জন ক্ষুদ্র কর্মী মাত্র। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যে এদিক-ওদিক যাবে সে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিবে।


পুতুল বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ছাত্রদলের অনুষ্ঠানে দেশনায়ক তারেক রহমান বলেছেন যুবসমাজকে তিনি প্রতিষ্ঠিত করতে চান, যা দেশের জন্য সম্পদ হবে। রাষ্ট্রের জন্য সম্পদ হবে।


অভিভাবকদের উদ্দেশ্যে পুতুল বলেন, আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর দিন। যাতে আপনার সন্তান আপনার জন্য সম্পদ হয়, দেশের জন্য সম্পদ হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন উর রশীদ পাপ্পু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, যুগ্ন আহবায়ক আশরাফুল আলম লুলু উপস্থিত ছিলেন।

আরও খবর