‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

জুলাই গণঅভ্যুত্থান দিবস এর বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজারে জেলা প্রশাসনসহ জেলাজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। 


মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৯টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নব নির্মিতব্য শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে শহীদ বেদিতে ফুল দিয়ে পুষ্পার্ঘ অর্পন করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন ও জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন দপ্তরের লোকজন, মৌলভীবাজার প্রেসক্লাব, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

পরে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি শামসুল ইসলাম।

জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেন, মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে বিজয়ের কনসার্টসহ নানা আয়োজন। এছাড়াও বিভিন্ন মসজিদ ও মন্দিরে নিহতদের স্মরনে মোনাজাত ও প্রার্থনার ব্যবস্থা করা হয়।

এদিকে স্বৈরাচার শেখ হাসিনা শাসনের পতন ও গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালি করেছে মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪ টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জুলাই গনঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজার সদর ও পৌর বিএনপির আয়োজিত বিজয় শোভাযাত্রা পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সংগঠনটি গণমিছিল করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম এর সঞ্চালনায়
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মধ্যপ্রাচ্য জোন পরিচালক, মৌলভীবাজার-০৩ (সদর-রাজনগর) এর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আহমেদ বিলাল।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) সংসদীয় এর সদস্য প্রার্থী মাওলানা লোকমান আহমদ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, মৌলভীবাজার -২ আসনের সংসদ সদস্যপ্রার্থী সাইফুর রহমান খোকন প্রমুখ।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে গণমিছিল ও শহীদ মিনারে সমাবেশ, গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবির মৌলভীবাজার শহর ও জেলা শাখার বর্ণাঢ্য র‌্যালি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে শহরে র‍্যালি বের হয়েছে।

অন্যদিকে জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জসহ বিভিন্ন উপজেলায় প্রশাসনসহ বিএনপি, জামাত ও অন্যান্যা দল, প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে