অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুরে অসহায় ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে মাদ্রাসার পোশাক (ইউনিফর্ম) ও মেধা পুরস্কার বিরতণ

ছবির ক্যাপশন-মধুপুর (টাঙ্গাইল): মধুপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পোশাক ও মেধা পুরস্কার বিতরণ।

নাজিবুল বাশার: টাঙ্গাইলের মধুপুরে মদিনাতুল উলূম নুরানী তা’লিমুল কোরআন মাদ্রাসা বানিয়াবাড়ী পুকুরপাড় ঈদগাহ মাঠের ‘হোক আমাদের অঙ্গীকার, সুষ্ঠ সমাজ প্রতিষ্ঠার’ শ্লোগানে অসহায় ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে পোশাক (ইউনিফর্ম) ও মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বন্ধুমহল টাঙ্গাইল মধুপুরবাসী অনলাইন ভিত্তিক সামাজিক সেবা সংগঠন এ আয়োজন করে।  

পবিত্র কোরআন তেলওয়াতের  মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মাদ্রাসার সাধারণ সম্পাদক ও  বন্ধুমহল টাঙ্গাইল মধুপুরবাসীর প্রধান উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ লিয়াকত হোসেন জনীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বন্ধুমহল টাঙ্গাইল মধুপুরবাসীর সভাপতি ও ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ নাজিবুল বাশার, সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ আজাদ, যুগ্ম-সম্পাদক মো. খায়রুল আলম আকাশ, মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী, অভিভাবক হাসমত আলী, আব্দুল সালাম, নুরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার মোহ্তামিম মৌলভী মো. আব্দুল মোতালেব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বন্ধুমহল টাঙ্গাইল মধুপুরবাসীর দপ্তর সম্পাদক মো. রুহুল আমিন রনি, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রাজু আহমেদ, সদস্য শোয়েব আক্তার, ১ নং কুড়ালিয়া ইউপি সদস্য মো. আবু সাইদ, ব্যবসায়ী, অভিভাবক, মহিলা অভিভাবক, রাজনৈতিক, সুধীজন, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণির পেশাজীবী। সকলের সার্বিক সহযোগিতা এবং সুধীজনের উপস্থিততে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।

অনুষ্ঠানে অসহায় অসচ্ছল ১৩ জন শিক্ষার্থীর মাঝে  মাদ্রাসার নির্ধারিত পোশাক (ইউনিফর্ম) বিতরণ করা হয়। এ সময় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে। পরে কৃতি ও সকল শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার বিতরণ করা হয়।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ১২ মিনিট আগে