যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

ছাত্রদলের সমাবেশে আজ বক্তব্য রাখবেন তারেক রহমান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-08-2025 11:58:37 am

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


আজ রোববার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় শুরু হবে এই সমাবেশ।


ছাত্রদলের এই কর্মসূচিতে বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রনেতারাও যোগ দেবেন বলে জানা গেছে।


প্রথমে এই কর্মসূচি জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তা স্থানান্তর করা হয় শাহবাগে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে এ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ছাত্রদল।


তা ছাড়া, সমাবেশের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য ছাত্রদল আগাম দুঃখ প্রকাশ করেছে।  


শাহবাগের সমাবেশ ঘিরে যাতে জনদুর্ভোগ না হয় এবং সার্বিক শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য ছাত্রদল ৬ দফা নির্দেশনা দিয়েছে।


নির্দেশনায় বলা হয়েছে, সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড আনা যাবে না; সব ইউনিটকে সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত নির্ধারিত স্থানে অবস্থান করতে হবে; কাঁটাবন মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুল্যান্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলে সহযোগিতা করতে হবে; কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না; ব্যক্তিগত শো-ডাউন বা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না; সমাবেশ শেষে নির্ধারিত স্থান পরিষ্কার করে ত্যাগ করতে হবে।

আরও খবর