‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

খিদমাহ ব্লাড ব্যাংকের কমিটি পুনর্গঠন, চেয়ারম্যান আবদুর রহমান, সেক্রেটারি ইসহাক

সিলেটের বৃহত্তম সেবামূলক সংগঠন 'খিদমাহ ব্লাড ব্যাংক' এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের কমিটি পুনর্গঠন করা হয়েছে।

শনিবার (২আগস্ট) বিকেল ৩টায় খিদমাহর অস্থায়ী কার্যালয় মারকাযুল হিদায়া সিলেটের হলরুমে খিদমাহর প্রতিষ্ঠাতা মাওলানা আবদুর রহমান কফিল’র সভাপতিত্বে কেন্দ্রীয় সাধারণ পরিষদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিগত বছরের পর্যালোচনা ও খিদমাহ'র সার্বিক অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন এজেন্ডা ও অনুষ্ঠিতব্য খিদমাহর রক্তবন্ধন নিয়ে দায়িত্বশীলদের মধ্যে আলোচনা-পর্যালোচনা হয়।

এসময় কেন্দ্রীয় দায়িত্বশীলদের প্রত্যক্ষ  মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠাতা মাওলানা আবদুর রহমান কফিলকে পুণরায় চেয়ারম্যান ও আবু সাঈদ ইসহাককে পুণরায় সেক্রেটারি মনোনীত করে ২০২৫-২৬ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী পরিষদ কমিটি গঠন করা হয়।

কমিটি নিম্নরূপ:

ভাইস চেয়ারম্যান আবু মুসা সাফওয়ান, জাহাঙ্গীর রায়হান, মুস্তাকিম আল মুনতাজ, জয়েন্ট সেক্রেটারি এমরান আহমদ, আব্দুস সামাদ, খালেদ ইমরান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত মুমিন, সহকারী সাংগঠনিক সম্পাদক আফসর উদ্দিন, আল আমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক লাবীব শাহেল, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদুস সামাদ উজ্জ্বল, আব্দুল বাসিত নুয়েদ, কোষাধ্যক্ষ হুসাইন আহমদ, সহকারী কোষাধ্যক্ষ ইকরামুল হক জাবের, জাকির হুসাইন, দপ্তর সম্পাদক শামীম নোমান।

কার্যকরী সদস্য জুবাইর হাসান লোকমান, জাহিদ আল হাসান, যায়েদ রহমান। 

খিদমাহ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান কফিল এর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ আগস্ট খিদমাহ ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা হয়। মানবকল্যাণে এ পর্যন্ত বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে ৩৬ টি শাখা গঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১৭ হাজার রোগীকে স্বেচ্ছায় রক্তদান করা হয় এবং উক্ত সময়ে ৩০০ শতাধিক ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং করা হয়। এতে ৬৫ হাজারেরও বেশি মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে জানিয়ে দেওয়া হয়।

Tag
আরও খবর