ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বদলগাছীতে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রোগী দেখেছেন বিশেষজ্ঞ চিকিৎসক, ছিল স্বাস্থ্যসেবার বিশেষ ছাড়

বদলগাছীতে জামায়াতের ফ্রি ক্যাম্প

বদলগাছীতে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রোগী দেখেছেন বিশেষজ্ঞ চিকিৎসক, ছিল স্বাস্থ্যসেবার বিশেষ ছাড়


নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার উদ্যোগে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ২ আগস্ট শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত লাবণ্য প্রভা পাইলট গার্লস হাই স্কুলে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।


এ মেডিকেল ক্যাম্পে রাজধানী ঢাকার বিভিন্ন নামকরা হাসপাতালের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে রোগী দেখেন।উপস্থিত চিকিৎসকরা হলেন- ডা. মোঃ হাফিজুর রহমান, এমবিবিএস, ডিএমসি, এমসিপিএস (সার্জারি); জেনারেল এন্ড ল্যাপারোস্কোপিক সার্জন; সুপারিনটেনডেন্ট কনসালটেন্ট, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, ঢাকা।ডা. এ কে এম জুবায়ের, এমবিবিএস, এমডি (গ্যাস্ট্রো); সহকারী অধ্যাপক, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা। ডা. গোলাম সাকলাইন, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (ইউরোলজি); কিডনি, মূত্রনালী, মূত্রথলি ও যৌন রোগ বিশেষজ্ঞ, ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট এন্ড ইউরোলজি, ঢাকা।ডা. সিফাত রব্বানী, এমবিবিএস (রাজ), পিজিটি (গাইনি ও প্রসূতি); ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল, নওগাঁ।


মেডিক্যাল ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা মাত্র ২০ টাকায় করা হয় এবং অন্যান্য সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষায় ৩০% ছাড় প্রদান করা হয়।



মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী-মহাদেবপুর আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী ডা. মাহফুজুর রহমান। তিনি বলেন, “স্বাস্থ্যসেবা বিলাসিতা নয়,চিকিৎসা একটি মৌলিক অধিকার। প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। আমাদের লক্ষ্য—এই অধিকারকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।”


জামায়াত সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।


এ সময় দলীয় নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ ক্যাম্পে বিপুলসংখ্যক রোগী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।



এ ধরনের আয়োজনে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেকেই বলছেন, "সরকারি চিকিৎসার ধাক্কা এড়াতে এমন আয়োজন যেন আরও হয়।সেবাগ্রহীতাদের চোখেমুখে ছিল সন্তুষ্টির ঝিলিক।


এ দিনব্যাপী আয়োজন প্রমাণ করেছে—সচেতনতাই পারে স্বাস্থ্যসেবাকে মানুষের কাছে আরও সহজলভ্য করে তুলতে।এমন উদ্যোগ এলাকায় সাড়া ফেলেছে, অনেকেই বলছেন—এটা শুধু মেডিকেল ক্যাম্প নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য নজির।

আরও খবর