শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা

গোবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতির জাতীয় স্বীকৃতি


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি তারিক লিটু 'চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি পদক–২০২৪' পেয়েছেন।


সত্যনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতা এবং দুর্নীতিবিরোধী সাহসী রিপোর্টিংয়ের স্বীকৃতিস্বরূপ বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর আয়োজনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এ পদক প্রদান করা হয়।


পদকটি তুলে দেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সম্পাদকবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধারা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, "তারিক লিটু শুধু একজন তরুণ সাংবাদিকই নন, তিনি মাঠপর্যায়ে জনস্বার্থ রক্ষার এক নির্ভীক কণ্ঠস্বর। তাঁর লেখনিতে বারবার উঠে এসেছে প্রান্তিক মানুষের দুর্ভোগ, প্রশাসনের ব্যর্থতা আর দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনের দৃশ্য।"


গোবিপ্রবিতে অধ্যয়নকালে সাংবাদিকতা শুরু করেন লিটু। ২০১৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘গোবিপ্রবি প্রেসক্লাব’। সাহসী রিপোর্টের কারণে একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েও কখনো পিছু হটেননি তিনি। প্রতিকূলতাকে রূপ দিয়েছেন অনুপ্রেরণায়।


বিশ্ববিদ্যালয়-পর্ব শেষে তিনি কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম—সমকাল, জাগো নিউজ এবং যায়যায়দিন-এ। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক লিবার্টি নিউজ-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


তারিক লিটুর সাংবাদিকতা কখনোই ইভেন্টকেন্দ্রিক ছিল না। বরং তিনি দুর্নীতিগ্রস্ত প্রভাবশালীদের বিরুদ্ধে অনুসন্ধান, বন ও ভূমি দখলদারদের মুখোশ উন্মোচন এবং খুলনার উপকূলবর্তী কয়রার উন্নয়নবঞ্চনার মতো বিষয় নিয়ে করেছেন ধারাবাহিক প্রতিবেদন।


সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও তিনি ছিলেন অগ্রগামী। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত কয়রায় ত্রাণ তৎপরতা, শিক্ষাসহায়তা ও পরিবেশ রক্ষায় নিয়েছেন গুরুত্বপূর্ণ উদ্যোগ।


পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় তারিক লিটু বলেন,

"এই সম্মাননা শুধু আমার একার নয়, দেশের প্রতিটি প্রান্তে কাজ করা সাংবাদিকদের; যারা জীবনের ঝুঁকি নিয়েও সত্য প্রকাশে অটল থাকেন। সাংবাদিকতা হবে মানুষের পাশে, ন্যায়ের পক্ষে।" তিনি আরও বলেন, "ক্যাম্পাস থেকে মফস্বল—সত্য বলার জায়গাগুলো আরও নিরাপদ করা গেলে, সমাজ যেমন উপকৃত হবে, তেমনি রাষ্ট্রও পাবে স্বচ্ছতার মানচিত্র।"

আরও খবর






6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

২৩ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে