কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত

শ্যামনগরে প্যান্ডামিক ফিসারিস প্রজেক্ট দখল ও মাছ লুটপাটের অভিযোগ

শ্যামনগরে প্যান্ডামিক ফিসারিস প্রজেক্ট দখল ও  মাছ লুটপাটের অভিযোগ 

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মুন্সীগঞ্জ ইউনিয়নে হরিনগর বাজার সংলগ্ন"প্যান্ডামিক ফিসারিস লিঃ" নামীয় প্রতিষ্ঠানটি অবৈধ দখল মুক্ত করতে ও  দুষ্কৃতিকারীদের আইনী আওতায় আনার দাবী করা হয়েছে। ৩০ জুলাই ( বুধবার) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে লিখিত সংবাদ সম্মেলনে প্যান্ডামিক ফিসারিস লিঃ নামীয় প্রতিষ্ঠানটির ম্যানেজার মোঃ আব্দুল্যাহ আল-কাইয়ুম বলেন, তরুণ উদ্যক্তা হতে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এ প্রতিষ্ঠানে তিনি দীর্ঘ দিন যাবৎ বেতনভূক্ত ম্যানেজার হিসেবে চাকুরীতে আছেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ, এম সাইদুর রহমান ৩১২ জন ভূমি মালিকের কাছ থেকে ১৫ বছর (৩১ জুলাই ২০২০ থেকে ৩০ জুলাই ২০৩৫ সাল পর্যন্ত) ১ হাজারের উর্দ্ধে জমি নিয়ে প্রতিষ্ঠানটি চলমান রয়েছে। নিজস্ব বিনিয়োগ ছাড়াও এন আর বি সি ব্যাংক থেকে ১৬ কোটি টাকা লোন নিয়ে কাজ চলমান রযেছে। চাঁদার দাবীতে দুবৃত্তরা প্রকল্পটি দখল করে। এ ব্যাপারে শ্যামনগর থানায় জি, ডি, নং-৮৫।  প্রকল্পটিও ৩১ জুলাই ২০২০ থেকে ৩০জুলাই ২০৩৫ সাল পর্যন্ত ১৫ বছরে লিজ নিয়ে ২৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কোন বাধা সৃষ্টি করতে যাতে না পারে এবং বিনিয়োগ ক্ষতিগ্রস্ত ও প্রকল্পটি অবৈধভাবে দখল করতে না পারে তা রুখতে সাতক্ষীরা বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে দেওয়ানি মামলা করা হয়। যার মামলা নং ৭৫।    দুবৃত্তরা বিভিন্ন সময়ে মাছ লুটতরাজ করেছে।   প্রজেক্টির সাইড ম্যানেজার আলমগীর কবির এ ঘটনায়  ৩০ জনকে নামীয় এবং ৭০/৮০ জন অজ্ঞাত আসামী করে শ্যামনগর থানায় মামলা করেন। মামলা নং ২৪। 

থানা পুলিশ ৪ বার ও সেনাবাহিনী সদস্যরা ৩ বার ঘটনাস্থলে গিয়েছেন।  প্রজেক্টটির অবৈধ দখল মুক্ত করতে ও আসামীদের বা দুষ্কৃতিকারীদের আইনী আওতায় আনতে  যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। 

ছবি- শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন প্যান্ডামিক ফিসারিস লিঃ নামীয় প্রতিষ্ঠানটির ম্যানেজার মোঃ আব্দুল্যাহ আল-কাইয়ুম।  




Tag
আরও খবর