জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

লালপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ আবু তালে, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও নাটোর জেলা শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইনস্টিটিউশন (পিবিজিএমআই) স্কীমের আওতায় উপজেলা পর্যায়ের ২০২২-২০২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার সাদ আহমদ শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা। এসময় অতিথির বক্তব্যে রাখেন, আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মেসবাহুল আলম, নাটোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুস্তম আলী হেলালি, সহকারী জেলা শিক্ষা অফিসার সুভাষ কুমার মন্ডল, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, মাজার শরীফ কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, গৌরিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, কলসনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ আলী জিন্নাহ, গোপালপুর মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম রানা, কৃতি শিক্ষার্থী আতিকুর রহমান, নুশরাত, মুক্তাতি আল পল্লব, অভিভাবক শাবান আলী প্রমুখ। এসময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বলেন, পড়াশোনার কোন বিকল্প নেই, শ্রেষ্ঠ হতে হলে পড়তে হবে, এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে, ফেসবুক ও সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে বইকে সঙ্গী বানাতে হবে। এবং বক্তারা অভিভাবক মায়েদের উদ্দেশ্যে বলেন, মায়েদের হাতে যাদু আছে, তারা স্বপ্নের মানুষ বানাতে পারে।
Tag
আরও খবর