লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির" সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত। জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিভাগের নবীনদের বরণ

লালপুরে পানসীপাড়া - ভেল্লাবাড়ীয়া সড়কের বেহাল দশা জন ভোগান্তি চরমে

লালপুরে পানসীপাড়া - ভেল্লাবাড়ীয়া সড়কের বেহাল দশা জন ভোগান্তি চরমে আবু তালেব, লালপুর ( নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে পানসীপাড়া - ভেল্লাবাড়ীয়া প্রায় তিন কিলোমিটার সড়কের বেহাল দশায় জন ভোগান্তি চরমে , যেন দেখার কেউ নেই। সরেজমিনে গিয়ে দেখা গেছে , পানসিপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার পূর্ব হতে লালপুর - ভেল্লাবাড়ীয়া সড়ক পর্যন্ত দুড়দুড়িয়া ও বিলমাড়ীয়া ইউনিয়নের পানসীপাড়া, নওপাড়া , রামকৃষ্ণপুর , মহারাজপুর , ফতেপুর গ্রামের জনসাধারণের চলাচলের রাস্তাটি খানাখন্দে ভরপুর , ভ্যান রিক্সা তো দূরের কথা হেটেও যাওয়া বিপদজনক। এই রাস্তা দিয়ে প্রতিদিন দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদে , দুড়দুড়ীয়া কলেজ, বিলমাড়ীয়া কলেজ, পানসীপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা, এমআর উচ্চ বিদ্যালয়, ভেল্লাবাড়ীয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়, ভেল্লাবাড়ীয়া বাগু দেওয়ান আলিম মাদ্রাসা, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলে, কৃষি পণ্য পরিবহনে রাস্তাটি ব্যবহার হয়ে থাকে। দুড়দুড়িয়া ইউনিয়নের সাবেক মেম্বার হুমায়ূন কবির বলেন, এই রাস্তাটি লালপুর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও দুড়দুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজির উদ্দিন সরকারের চেষ্টায় পাকাকরণ করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার হয়ে রাস্তার সংস্কারের কাজ হয়নি। স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান মিঠু বলেন, এই এলাকার আশি ভাগ মানুষ বিএনপিকে সমর্থন করে তাই রাস্তাটি খানাখন্দে ভরপুর, আওয়ামী লীগের নেতাদের হিংসার ও নোংরা মনের জন্য জনসাধারণ দুর্ভোগ পোহাচ্ছে। লালপুর উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক হামিদুর রহমান বাবু বলেন , এই রাস্তার সাথেই আমার নিজের বাড়ি , আমার বাবা মরহুম হাজির উদ্দিন সরকারের চেষ্টায় রাস্তাটি বিগত বিএনপি সরকারের আমলে হয়েছিল। পতিত স্বৈরাচার সরকারের রোশানলে এ এলাকার জনগণ , এ অঞ্চলের মানুষ বেশিরভাগ জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে তাই রাস্তা সংস্কারের প্রয়োজন হলেও তা করা হয়নি। এ ব্যাপারে লালপুর উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম বলেন, রাস্তাটি পূনঃ নির্মাণ করার জন্য ব্যবস্থা নেয়া হবে এবং প্রয়োজনীয় স্থানীয় সরকার থেকে বরাদ্দ আসলে অতিদ্রুত সমস্যার সমাধান করা হবে।
Tag
আরও খবর