শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

ইসলামপুরবাসীর নাগরিক সেবা বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ


জামালপুরের ইসলামপুর উপজেলাবাসীর নাগরিক সেবা বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। তিনি বলেছেন, 'নাগরিক সমস্যা সমাধানে এবং  সব ধরনের নাগরিক সেবা বৃদ্ধি করার জন্য কেবিনেটে আলোচনা করা হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ইসলামপুরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ এসব কথা বলেন।

ইসলামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণির পেশাজীবী মানুষ এলাকার নানা ধরনের সমস্যা নিয়ে বক্তব্য দেন। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, নদীভাঙন, মানহীন শিক্ষা, ভারপ্রাপ্ত প্রধানদের ভারে জর্জরিত শিক্ষাপ্রতিষ্ঠান, পৌর শহরে অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা, অস্বাস্থকর স্যানেটারি ব্যবস্থা এবং সুপেয় পানির অভাবসহ বিভিন্ন নাগরিক সমস্যা তোলে ধরাসহ ইসলামপুরের ঐতিহ্যবাহী কাসাঁশিল্প জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রদানে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়।

বক্তাদের কথা শোনে ইসলামপুরবাসীর সব ধরনের নাগরিক সেবা বৃদ্ধির জন্য কেবিনে আলোচনা করার প্রতিশ্রুতি এ সময় বিভাগীয় মো. মোখতার আহমেদ বলেন, 'উপজেলার স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। নদী ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আলোচনা করব। ইসলামপুরের কাসাঁশিল্পকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রদানে প্রশাসনের সহযোগিতা করা হবে।'

বিশেষ অতিথির বক্তব্য দেন ডিসি হাছিনা বেগম, সহকারী কমিশনার ভূমি মো, রেজোয়ান ইফতেকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা জামাতের আমীর রাশেদুল ইসলাম এবং ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান। মতবিনিময় সভায় উপজেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তারা অংশ নেন। 

পরে উপজেলার যমুনা নদীর পশ্চিমপাড়ে অবস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের জন্য শিক্ষকদের একটি ইঞ্চিনচালিত নৌকা হস্তান্তর করেন বিভাগীয় মো. মোখতার আহমেদ। এ ছাড়া দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী এবং আগুনে ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূলে ঢেউটিন বিতরণ করেন তিনি।

পরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে অনুষ্ঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে 'দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতাকারীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে ইসলামপুর পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন বিভাগীয় মো. মোখতার আহমেদ।

এর আগে প্রথমে ইসলামপুর থানা কম্পাউন্ডার পরিদর্শন করেন বিভাগীয় মো. মোখতার আহমেদ। এ সময় পুলিশের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার জানানো হয়। পরে তাঁকে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমানের নেতৃত্বে ফুললে শুভেচ্ছা জানান পুলিশ সদস্যরা।


আরও খবর