লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির" সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত। জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিভাগের নবীনদের বরণ

লালপুরে আবারো গুলিবর্ষণ, এলাকায় উত্তেজনা

লালপুরে আবারো গুলিবর্ষণ, এলাকায় উত্তেজনা  আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মা নদীতে আবারো গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুলাই) বিকাল তিনটার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের পেছনে অহিদের বাড়ি সংলগ্ন পদ্মার শাখা নদীতে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ও  উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ছিদ্দিক আলী মিষ্টু। তিনি বলেন, গোলাগুলির ঘটনাটি স্থানীয়দের কাছ থেকে শুনেছি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়রা জানিয়েছেন, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের পেছনে পদ্মার শাখা নদীতে লাল রঙের একটি স্পিডবোট নিয়ে অজ্ঞাত এক ব্যক্তি নদীর তীরে মোটরসাইকেল নিয়ে আসা অজ্ঞাত আরেক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। লাল রঙের স্পিডবোট থেকে অজ্ঞাত ব্যক্তি নদীর তীরে নামতেই সাদা রঙের আরেকটি স্পিডবোটে ৪ থেকে ৫ জনের একটি দল এসে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকেন। এ সময় তীরে থাকা উভয় ব্যক্তি দৌড়ে গ্রামের মধ্য দিয়ে পালিয়ে যান। অপরদিকে সাদা রঙের স্পিডবোটের সদস্যরাও লাল স্পিডবোটটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে এখনো কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। কোন অভিযোগও পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, সোমবারের ঘটনা ছাড়াও গত ৫ মাসে লালপুরে ৫টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গত ১২ জুলাই, ২০২৫ উপজেলার পদ্মার চরে দিয়ার বাহাদুরপুর এলাকায় কাকন বাহিনীর গুলিবর্ষণের ঘটনায় সোহান হোসেন নামের এক রাখাল আহত হন। ২০ মে ধর্মীয় প্রতিষ্ঠান গোঁসাই আশ্রমে প্রকাশ্যে গুলিবর্ষণ ও ৪টি মোটরসাইকেল ভাংচুর করে দুর্বৃত্তরা। ১৮ এপ্রিল বিলমাড়িয়া গ্রামে মাদকের পাওনা টাকা নিয়ে গোলাম কিবরিয়া নামের এক মাদক সেবীকে মারধর ও প্রকাশ্যে ফাঁকা গুলি ছুঁড়ে মাদক ব্যবসায়ী মনি সরদার। ৩১শে মার্চ বালিতিতা রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ ও আওয়ামী লীগের মুহুর্মুহু গুলিবর্ষণের ঘটনায় দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়। ৬ মার্চ ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে মোজাহার হোসেন নামের এক ইউপি সদস্যকে এলোপাতাড়ি গুলি করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় লালপুর থানায় পৃথক পৃথক মামলা দায়ের ও আসামিদের আটক করা হয়েছে। তবে এখনো অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুজ্জামান  বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
Tag
আরও খবর