বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

সান্তাহারে চলন্ত ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেলওয়ে গেট বন্ধ থাকা সত্বেও মোটরসাইকেল যোগে রেললাইনের ক্রসিং পার হওয়ার সময় নাছিম আহমেদ জয় (৩১) নামের এক মেরিণ প্রকৌশলী চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছে। গতকাল রোববার (২৭ জুলাই) বেলা দেড় টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের প্রধান গেটে লালমনি আন্তনগর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। পরে রেলওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছেন। নিহত নাছিম আহমেদ জয় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির চকসোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে একজন মেরিণ প্রকৌশলী বলে জানা গেছে। 

সান্তাহার রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, গতকাল রোববার দুপুর দেড়টার দিকে লালমনিহাট থেকে ছেড়ে আসা লালমনি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করছিল। ঠিক তখনই মোটরসাইকেল আরোহী নাছিম আহমেদ জয় তার মোটারসাইকেল চালিয়ে গেট বন্ধ থাকা সত্বেও গেটের ভিতর প্রবেশ করে রেলক্রসিং এর ভিতরদিয়ে দ্রুত রেললাইন পার হতে গেলে ওই ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কায় প্রায় দেড়শত গজ দুরে ছিটকে পড়ে সে খন্ডবিখন্ড হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। খবর পেয়ে নিহত নাছিম আহমেদ জয়ের স্বজনরা থানায় ছুটে আসেন এবং সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। 

সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ২৩ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ২৮ মিনিট আগে