শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

গাজিপুর ২ এ ট্রাক প্রতীকের প্রার্থী শ্রমিকনেতা আব্দুর রহমান, বিদ্রোহী পক্ষের বিক্ষোভ

গত ২৪শে জুলাই গনঅধিকার পরিষদ থেকে বিভিন্ন সংসদীয় আসনে ৩৬ জন প্রার্থী ঘোষনা করা হয়েছে। দলটির কেন্দ্রীয় সহসভাপতি এবং শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমানকে গাজিপুর ২ আসন থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ঘোষণা হওয়ার পরপরই দলটির আরেক কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খান আব্দুর রহমান এর প্রার্থীতার বিরোধিতা করে উপস্থিত সাংবাদিকদের সামনে তীব্র হট্টগোল শুরু করেন। পরবর্তীতে মাহফুজ এবং তাকে উসকানি দেওয়া আরেক কেন্দ্রীয় নেতাকে দল থেকে বহিস্কার করা হয়। এ ঘটনায় মাহফুজ খানের সমর্থকরা গত ২ দিনে গাজিপুরে ২ দফা বিক্ষোভ মিছিল করেছে। রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্য্যালয়ের সামনে মাহফুজ সহ কয়েকজন সংবাদ সন্মেলনও করেন। তবে শ্রমিকনেতা আব্দুর রহমান এর পক্ষে এখন পর্যন্ত কোনো সংবাদ সন্মেলন বা শোডাউনের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে কথা বলার জন্য আব্দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন "মাহফুজ খান দলের দুঃসময়ের পরিক্ষিত নেতা এবং ১৮ এর কোটা আন্দোলন থেকে উঠে আসা নেতৃত্ব। তবে দল গাজিপুর ২ আসনে আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আমি দলের সিদ্ধান্তের প্রতি সবসময় আনুগত্য পোষণ করেছি। তাছাড়া আমি ঐ সংসদীয় আসনের স্থায়ী বাসিন্দা। মাহফুজ ভাইয়ের আসন মূলত গাজিপুর ৫। দল নিশ্চয়ই তাকে সেখানে প্রার্থী হিসেবে বিবেচনায় রাখবে বলে মনে করি। আমি প্রতিহিংসার পরিবর্তে  সহাবস্থান এবং নির্বাচনে ট্রাক প্রতীকের জয় নিশ্চিত করার স্বার্থে আমার কর্মী সমর্থকদেরকে উদ্ভুত পরিস্থিতিতে কোনো প্রকার শোডাউন থেকে বিরত থাকতে বলেছি। "

আরও খবর