ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

সুন্দরবনের নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার চিকিৎসা শেষে অবমুক্ত করল কোস্টগার্ড

সুন্দরবনের নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার চিকিৎসা শেষে অবমুক্ত করল কোস্টগার্ড

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলাপ্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনের নদী থেকে একটি বিরল প্রজাতির আহত কচ্ছপ উদ্ধার করেছে এবং পরবর্তীতে চিকিৎসা শেষে নদীতে অবমুক্ত করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার(২৫ জুলাই) সকালে সুন্দরবনের চুনকুড়ি নদী থেকে আহত কচ্ছপটিকে উদ্ধার করে কোস্টগার্ড । 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান সকালে রুটিন টহলের সময় কচছপটিকে ভেসে থাকতে দেখে সদস্যরা উদ্ধার করেন। উদ্ধারকৃত কচ্ছপটির শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং এটি চলাফেরাতেও দুর্বলতা দেখাচ্ছিল।

প্রাথমিক চিকিৎসা শেষে বনবিভাগের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে সুন্দরবনের চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়।

এদিকে স্থানীয়রা জানান চুনকুড়ি নদী ও আশেপাশের জলজ পরিবেশে কচ্ছপসহ নানা প্রজাতির জলজ প্রাণি বসবাস করে।তবে নদীতে অবৈধভাবে মাছ ধরা ও প্লাস্টিক দূষণের কারণে এসব প্রাণি আজ হুমকির মুখে।

এদিকে পরিবেশ ও বন্যপ্রাণি রক্ষা নিয়ে কাজ করা সংগঠনগুলো কোস্টগার্ডের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এ ধরনের কার্যক্রম শুধু একটি প্রাণি বাঁচায়না বরং পুরো বাস্ততন্ত্রের সুরক্ষায় সহায়ক ভূমিকা রাখে।

ছবি- পশ্চিম সুন্দরবনে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক আহত কচ্ছপটিকে চিকিৎসা শেষে নদীতে অবমুক্ত করা হয়।

Tag
আরও খবর