যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

বড়লেখায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থী অভিভাবকদের মানববন্ধন

বড়লেখা উপজেলার ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমানের নানা অনিয়ম-দুর্নীতি, অবৈধভাবে বিদ্যালয়ের গাছ কেটে নেওয়া, শিক্ষার্থীদের উপবৃত্তি ও অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগে তাকে দ্রুত অপসারণের দাবিতে বুধবার দুপুরে শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয় মাঠে মানববন্ধন করেছেন।
 
জসিম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন, শিক্ষার্থী অভিভাবক বিলাল আহমদ, সুমি বেগম, ফয়সল আহমদ, মুজিবুর রহমান, আপ্তাব আলী প্রমুখ। বক্তারা বলেন, বছরের পর বছর ধরে প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান এই স্কুলে দুর্নীতি করছেন। একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হলে শুধু তদন্তই চলে, অভিযোগের সত্যতা পান তদন্ত কর্মকর্তা। কিন্ত তার বিরুদ্ধে শাস্তিমুলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন এলাকাবাসী ফুঁসে উঠছে। তাকে অপসারণ করা না হলে অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী আরো বড় কর্মসূচি দিতে বাধ্য হবে।

এব্যাপারে প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান জানান, তিনি কোনো দুর্নীতি করেননি। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও সরকারি অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার ব্যাপারে বলেন, সব হেডমাস্টার যেভাবে শিক্ষার্থীদের তথ্য পাঠায় তিনিও সেভাবে পাঠিয়েছিলেন। কেন শিক্ষার্থীরা উপবৃত্তির আওতায় পড়েনি তা বলতে পারছেন না। 

উপজেলা শিক্ষা অফিসার একেএম জোবায়ের আলম জানান, খবর পেয়ে তিনি সহকারি শিক্ষা অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তিনি যে ক্ষোভ ও উত্তেজনা দেখেন তাতে ওই প্রধান শিক্ষককে বাধ্যতামুলক ছুটিতে পাঠানো হতে পারে।
আরও খবর