চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাট চিনিকলে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

জয়পুরহাট চিনিকলে বৃক্ষরোপণ অভিযান-২০২৫ উদ্বোধন করা হয়েছে। `সবুজ গাছ ,সবুজ প্রাণ, গড়বো সবুজ দেশ, সবুজ বনই বাঁচিয়ে রাখবে এই বিশ্ব পরিবেশ' এই নিয়ে জয়পুরহাট চিনিকল এলাকায় আম গাছের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্লা চিনিকল এলাকার দ্বীপ পুকুর পাড়ে একটি আম গাছের চারা রোপণের মধ্যে দিয়ে বৃক্ষরোপণ অভিযান ২০২৫ এর শুভ উদ্বোধন করেন।

এসময় শ্রমিক কর্মচারী ও কর্মকর্তার উদ্দেশ্যে তিনি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে ফলবৃক্ষ ফল দেয়, বায়ু দূষণ কমানো যায়, গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে, এবং পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । এছাড়াও বৃক্ষরোপণ ভূমিক্ষয় রোধ করে এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে।

এ সময় জয়পুরহাট চিনিকলের জিএম (অর্থ), মোঃ আতিকুজ্জামান, জিএম (কৃষি) কৃষিবিদ, মোঃ তারেক ফরহাদ, জিএম ( কারখানা), মোঃ আব্দুর রাজ্জাক, জিএম (প্রশাসন) ডিজিএম (সমপ্র:) কৃষিবিদ, মোঃ আব্দুর রউফ, (এস আই এন্ড এগ্ৰো:) কৃষিবিদ, মোঃ হুমায়ুন কবীর, চিনিকলের কেজি ও উচ্চ বিদ্যালয়ের (প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত) মোঃ আবু বকর, চিনিকলের কৃষি বিভাগ সহ অন্যান্য বিভাগের কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর