হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়কে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন



কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে শহরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে জেলা বেসরকারি কিন্ডারগার্টেন এসোসিয়েশন।

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার প্রায় দুইশ' শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে তারা তাদের দাবির পক্ষে অবস্থান নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সুফিয়া সুলতানা, আলহেরা একাডেমীর পরিচালক সুলতান মোঃ শামসুজ্জামান, আইডিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক শামিম হোসেন এবং বেস্ট ওয়ে কিন্ডারগার্টেনের পরিচালক রমজান আলী।

বক্তারা বলেন, "শিশুদের জন্য শিক্ষা একটি মৌলিক অধিকার। কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার বাইরে রাখার কোনো যৌক্তিকতা নেই। সরকারি বিদ্যালয়ের পাশাপাশি তারাও যেন সমান সুযোগ পায়, সেটিই আমাদের দাবি।"

বক্তারা আরও জানান, তাদের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। তিনদিনের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

আরও খবর





6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৫ ঘন্টা ১৯ মিনিট আগে