তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

রাজবাড়ীর গোয়ালন্দে জুয়ার আসর থেকে গ্ৰেফতার আট

রাজবাড়ীর গোয়ালন্দে জুয়ার আসর থেকে গ্ৰেফতার আট

রাজবাড়ীর গোয়ালন্দে জুয়ার আসর থেকে গ্ৰেফতার আট




রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বোর্ডিং এর ভিতর  তাস দিয়ে টাকা খেলায় লিপ্ত অবস্থায় আটজন জুয়াড়িকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তাস ও নগদ ২ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

 

বুধবার (২৩ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  

 

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার তাহের কাজীর পাড়ার সাইমুদ্দিন মন্ডল (৩৯), রাজবাড়ী সদর উপজেলার খানখাপুর ইউনিয়নের রসুলপুর এলাকার মান্নান মোল্লা (৪০), দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডল পাড়ার সোহাগ মোল্লা (৪৪), সৈদাল পাড়ার শংকর কুমার মজুমদার (৪৫), রাজবাড়ী সদরের বড় ভবানীপুরের সুজন দেওয়ান (৩৯), মানিকগঞ্জের শিবালয়ের নজরুল ওরফে নওশের (৫০), মানিকগঞ্জ জেলার ঘিওরের রফিক (৪২) এবং মাদারীপুরের কালকিনির আনোয়ার হোসেন রিপন (৪০)।

 

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া পতিতাপল্লীর ২ নম্বর গেট সংলগ্ন একটি টিনসেড বোর্ডিংয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা (নন-এফআইআর প্রসিকিউশন নম্বর-১৬/২৫) দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। জুয়া ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।




আরও খবর