মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি

বিক্ষোভের জেরে ইরানের রাষ্ট্রদূতকে তলব ইতালির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-12-2022 06:33:49 am

ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি ইরানের নারীদের নেতৃত্বে বিক্ষোভের ব্যাপারে ‘অগ্রহণযোগ্য’ প্রতিক্রিয়ার প্রতিবাদ জানাতে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছেন। মঙ্গলবার তার দপ্তর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

গণমাধ্যমকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মনোনীত রাষ্ট্রদূত মোহাম্মাদ রেজা সাবৌরিকে বুধবার একটি বৈঠকে ডাকা হয়েছিল।

এরআগে তাজানি ইরানের এমন পরিস্থিতি সৃষ্টিকে ‘অগ্রহণযোগ্য লজ্জা’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়ে বলেন, রোম নারীদের প্রতিরক্ষায় ‘কঠোর অবস্থান’ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার বক্তৃতাকালে তিনি বলেন, ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার তেহরানের সাথে ‘কূটনীতির দ্বার উন্মুক্ত রাখতে’ চায়, বিশেষকরে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে।

গত ১৬ সেপ্টেম্বর ইরানি কুর্দি মাসা আমিনি (২২) নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় প্রাণ হারানোর পর থেকেই দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নারীদের জন্য দেশটির কঠোর পোশাক কোড লঙ্ঘন করায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

অসলো-ভিত্তিক গ্রুপ ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) মঙ্গলবার বলেছে, বিক্ষোভকালে গ্রেফতার হওয়া অন্তত ১০০ ইরানী নাগরিককে মৃত্যুদ-ের শাস্তিযোগ্য অভিযোগের মুখোমুখী দাঁড় করানো হয়েছে।

এদিকে, ইরানের কর্মকর্তারা দেশে এমন অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো বৈরী বিদেশী শক্তিকে অভিযুক্ত করেছে।

আরও খবর