জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

ঘুষ না দেওয়ায় অতিরিক্ত ফি দিতে হয় দোহাজারী পৌরসভায়

চট্টগ্রামের দোহাজারী পৌরসভায় ট্রেড লাইসেন্স করতে ঘুষ না দিলে অতিরিক্ত ফি দিতে হচ্ছে বলে অভিযোগ উঠছে। পৌরসভার লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া বিরুদ্ধে সেবা প্রার্থীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ করেছে ব্যবসায়ী মোহাম্মদ আলী মৃধা লিটন। তিনি আরকান রোডস্থ মেসার্স কৃষি ভান্ডার প্রতিষ্ঠানের মালিক।


তিনি প্রতিনিধিকে অভিযোগ করে জানান, নিয়মিত ট্রেড লাইসেন্স নবায়ন ফি বাবদ ১ হাজার ৬ শত ২৫ টাকা দিয়ে তার ছেলে মো. মুতাসিম ফুয়াদকে পৌরসভায় পাঠান। যথারিতি ২২ জুলাই (মঙ্গলবার) ব্যাংক রশিদ মারফত লাইসেন্স ফি ৫’শ, সাইনবোর্ড ফি ৫’শ, নতুন বই ফি ৫০ টাকা, ভ্যাট- ৭৫ টাকা ও আয়কর বাবদ ৫’শ টাকাসহ সর্বমোট ১ হাজার ৬’শ ২৫ টাকা জমা প্রদান করে লাইসেন্সের আবেদন করেন। পরের দিন ২৩ জুলাই নবায়নকৃত নতুন লাইসেন্স আনতে গেলে বিধান বড়ুয়া ২ হাজার টাকা ঘুষ দাবী করেন।


এই বিষয়ে কারণ জানতে চাইলে বলেন, দোহাজারীর বাহিরের ব্যবসায়ীদের নিকট অতিরিক্ত ২ হাজার টাকা অতিরিক্ত দিতে হয় বলে জানান বিধান। রশিদ ছাড়া টাকা দিতে অপরাগতা জানাইলে তিনি সাইনবোর্ড ফি বাবদ ৪ হাজার টাকা অতিরিক্ত ফি জমা দিতে রশিদ দেন। তীব্র প্রতিবাদ করলে তিনি ৪ হাজার টাকা কেটে তার পরবর্তীতে ব্যাংক রশিদে ২ হাজার টাকা জমা করাতে বাধ্য করান। তখন তিনি মুখ ফসকে বলে ফেলেন যে, প্রতিবাদ না করলে ৪ হাজার টাকা আদায় করতেন। বাধ্য হয়ে তিনি ট্রেড লাইসেন্স ছাড়া কীট নাশকের পাইকারী ও খুচরা লাইসেন্স, বীজের লাইসেন্স, বিএডিসি লাইসেন্স, বাংলাদেশ সীড এসোসিয়েশন লাইসেন্সসহ প্রায় ৬/৭টি লাইসেন্স করতে না পেরে ব্যবসা বন্ধ করে পথে বসার হুমকীতে আছেন বলে জানান। অন্য কোন উপায় না পেয়ে ঘুষের বদলে অতিরিক্ত ২’ হাজার টাকা ব্যাংকে জমা দিতে জোর করে বাধ্য করেন। এই হয়রানির বিরুদ্ধে অভিযুক্ত লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়ার যথাযথ শাস্তি কামনা করেন তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিলে দোহাজারী পৌরসভা দূর্নীতিমুক্ত হবে বলে আশা করেন।


এই বিষয়ে বিধান বড়ুয়ার নিকট জানতে চাইলে, তিনি জানান সাইনবোর্ড ফি বাবদ প্রথমে কম জমা দেওয়া হয়েছিল সেটি পুণরায় আদায় করা হয়। অভিযোগকারী বাহিরের লোক নিয়ে আসায় তাকে সুবিধাভোগী মনে করে বাহিরের ব্যবসায়ীর নিকট অতিরিক্ত টাকা আদায় করার কথা বলেছেন বলে স্বীকার করেন। এই বিষয়ে দোহাজারী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুদ্দিন জানান বিষয়টি জেনে তিনি পরে মন্তব্য করবেন।

 

Tag
আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২৩ ঘন্টা ৩ মিনিট আগে