পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-07-2025 01:08:09 pm

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলেই ৪ নারী ও ১ পুরুষ এবং হাসপাতালে নেওয়ার পর আরও ১ নারীর মৃত্যু হয়েছে। এ মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। 


দুর্ঘটনায় আহত ২ জন (১ পুরুষ ও ১ নারী) অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।


বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নাধীন রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটোর থেকে ঢাকাগামী হাইয়েস মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ পেয়ে তাকালেই দেখা যায় মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। কাছে গিয়ে দুই জনের লাশ বের করতে পারলেও অন্যদের বের করা সম্ভব হয়নি। 


পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে থানা পুলিশ মাইক্রোবাসের বডি কেটে আরও ৩ টি লাশ উদ্ধার করে। এ সময় জীবিত উদ্ধার করা হয় আরও ৩ জনকে। যাদের একজন হাসপাতালে যাওয়ার পর ওখানেই মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।


বড়াইগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে হতাহতদের বাড়ি নাটোর জেলাতেই।

আরও খবর