লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির" সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত। জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিভাগের নবীনদের বরণ

লালপুরে কালিমন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগ

লালপুরে কালিমন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগ আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে হালুডাঙ্গা মহাশ্মশান কালিমন্দিরে প্রতিমা দুষ্কৃতিকারীরা ভাংচুর করেছে বলে অভিযোগ করা হয়েছে। সোমবার (২১ জুলাই ২০২৫) দিবাগত রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের হালুডাঙ্গা কালুপাড়া এলাকার মহাশ্মশান কালিমন্দিরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়, যৌথবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন মো. আরাফাত হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামানসহ আইনশৃংখলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। মন্দিরের পুরোহিত মানিক চন্দ্র বলেন, সোমবার সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা বাতি জ্বালিয়ে মন্দিরের কেঁচি গেটসহ মন্দিরের প্রবেশ পথে তালা লাগিয়ে তিনি বাড়ি চলে যান। মঙ্গলবার সকালে জানাতে পারেন, মন্দিরের পাশ দিয়ে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় লোহার গেইট লাগানো তালাবদ্ধ মন্দিরের ভেতরে কালি প্রতিমাটিকে ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা ধারনা করছেন কে বা কারা রাতের অন্ধকারে মন্দিরের ভেতরে কালি প্রতিমাটি ভেঙে মেঝেতে ফেলে রেখে গেছে। মন্দির কমিটির সভাপতি নরেশ চন্দ্র মন্ডল বলেন, সন্ধ্যার সময় মন্দিরের পুরোহিত মানিক চন্দ্র সন্ধ্যা বাতি জ্বালিয়ে মন্দিরে তালা লাগিয়ে বাড়ি চলে যান। মঙ্গলবার সকালে তাঁর ভাতিজা অর্পন কুমার সকালে মন্দিরের পাশে দিয়ে গৃহপালিত পশুর জন্য মাঠে ঘাস কাটতে যাওয়ার সময় লোহার গেইট লাগানো তালাবন্ধ মন্দিরের ভিতরে ১০ ফুট উচ্চতার কালি প্রতিমাটিকে ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাকেসহ স্থানীয়দেরকে অবহিত করেন। তিনিসহ স্থানীয়রা এসে দেখেন, তালাবদ্ধ মন্দিরের ভিতরে কে বা কারা মাটির তৈরি কালি প্রতিমা ভেঙ্গে মন্দিরের মেঝেতে ফেলে রেখে গেছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় দুর্বৃত্তরা মন্দির তালাবদ্ধ থাকা অবস্থায় এমন ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে লালপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপেন্দ্রনাথ সাহা বলেন, মন্দিরটি মাঠের মধ্যে ও শ্মশান ঘাট সংলগ্ন হওয়ায় সেখানে কোন পাহারাদার থাকেন না। রাতের অন্ধকারে যারা প্রতিমা ভেঙ্গে রেখে গেছে, আমরা ঘটনার সঠিক তদন্ত পূর্বক জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম) বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের একাধিক টিম মাঠে কাজ করছেন। ঘটনার সাথে সংশ্লিষ্ট দুষ্কৃতিকারীদের সনাক্ত করে আটক ও আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে প্রশাসন তৎপর রয়েছে।
Tag
আরও খবর