বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

নলছিটিতে সিডিউল অনুযায়ী সড়কের কাজ করার দাবিতে মানববন্ধন

ঝালকাঠির নলছিটিতে সিডিউল অনুযায়ী সড়কের সংস্কার কাজ করার দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দাদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে অংশগ্রহনকারী স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সবুজবাগ মোড় থেকে বাইপাস সড়ক পর্যন্ত সড়ক সংস্কারের কাজ এলাকার প্রভাবশালী কয়েকজনের দখলদারিত্বের কারনে সিডিউল অনুযায়ী করতে পারছে না ঠিকাদারী প্রতিষ্ঠান। 

এসময় বক্তব্য রাখেন, হাকিম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব সিকদার, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারি শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, উপসহকারি কৃষি অফিসার জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সড়কের সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন না হলে কোন দূর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি বা এম্বুলেন্স সড়কে ঢুকতে পারবে না। আমরা অনেকেই সড়কের সংস্কারের কাজের স্বার্থে নিজেদের দেয়াল ভেঙ্গে দিয়েছি কিন্তু কয়েকজন সড়ক দখল করে বাড়ীর দেয়াল তুলে রেখেছে যার কারণে সড়কের প্রশস্ততা কমে গিয়েছে। আমরা চাই স্থানীয় বাসিন্দাদের স্বার্থের কথা বিবেচনা করে যথাযথ কতৃপক্ষ দখলদারিত্বের অবসান ঘটিয়ে সিডিউল অনুযায়ী সড়কের সংস্কার কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। 

এ ব্যাপারে পৌর মেয়র ওয়াহেদ খান বলেন, বিষয়টি আমার জানা আছে আমি নিজে গিয়ে সবাইকে বলেছি সড়কের কাজে বাধা সড়িয়ে দেওয়ার জন্য কিন্তু তারা আমার কথা কর্নপাত করছেন না।
Tag
আরও খবর