দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জাপান দূতাবাসের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-07-2025 10:55:50 pm

ছবি-দেশচিত্র


বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছে জাপান দূতাবাস। আজ (২১ জুলাই) সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাপানের ডেপুটি চিফ অব মিশন "তাকাহাশি নাওকি" শোক প্রকাশ করেন।


তিনি বলেন, বাংলাদেশে জাপান দূতাবাসের পক্ষ থেকে, আমি ২১শে জুলাই ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা এবং আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। আমাদের সমবেদনা শোকাহত পরিবার, বন্ধুবান্ধব এবং আহত সকলের সাথেও রয়েছে।


মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিশেষ গুরুত্ব রয়েছে, তারা সম্প্রতি জাইকার সাথে যৌথভাবে প্রথম শান্তি ফুল রচনা প্রতিযোগিতা পরিচালনা করেছে।


তিনি আরো বলেন, এই চ্যালেঞ্জিং সময়ে আমরা বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করছি, কর্তৃপক্ষ, হাসপাতাল এবং অন্যান্যদের সর্বোচ্চ যত্ন সহকারে পরিস্থিতি মোকাবেলার প্রচেষ্টার প্রশংসা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

আরও খবর