প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, মালামাল উদ্ধার ‎আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার ঈশ্বরগঞ্জে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত গোয়ালন্দে পারিবারিক কলহে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ আদমদীঘিতে পুলিশের অভিযানে নারীসহ তিনজন গ্রেপ্তার বানিয়াচংয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

লালপুরে সরকারি রাস্তা নিজের দাবি করে চলাচলে বাঁধা

লালপুরে সরকারি রাস্তা নিজের দাবি করে চলাচলে বাঁধা আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর, বিলমাড়ীয়ায় সরকারি রাস্তা নিজের দাবি করে জনসাধারণের চলাচলে বাধা দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে । স্থানীয় সুত্রে জানা যায়, লালপুরের বিলমাড়ীয়া ইউনিয়নের নাগশোষা রাজ্জাকের চায়ের দোকানের মোড় হতে শ্রী শ্যামল কুমার চৌধুরীর বাড়ি অভিমুখে ও মৃত মহি উদ্দিন মিয়ার বাড়ি হয়ে ঘোষপাড়া অভিমুখে চলাচলের রাস্তা জনৈক বেনুয়ারা খাতুন নিজের দাবি করে জনসাধারণের চলাচলে দীর্ঘদিন ধরে বাধা দিয়ে আসছে। গত ১৩ জুলাই স্থানীয় দের উদ্যোগে রাস্তা সংস্কারের উদ্যোগ নিলে বেনুয়ারা খাতুন চলাচলকারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেয় । নাগশোষা গ্রামের আলমগীর কবির বলেন, সরকারের ১ নং খতিয়ানের ২২৭ নং ও ২৪২ নং দাগের রাস্তার জমি কিভাবে বেনুয়ারা দাবি করে তা খতিয়ে দেখা দরকার, সে নিজের বাড়িটিই রাস্তা দখল করে করেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, বেনুয়ারা চরম ঝড়গাটিয়া মহিলা, তার কাজ এলাকার লোকজনের মধ্যে বিবাদ সৃষ্টি করা। তার কুট কৌশলের কাছে স্থানীয়রা অসহায়। বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদে বেনুয়ারার বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু বলেন, অভিযোগ পেয়েছি, সরজমিনে যাব।
Tag
আরও খবর