শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় অস্ত্রসহ গ্রেফতার এক

রাজবাড়ীর পাংশায় অস্ত্রসহ গ্রেফতার এক

 রাজবাড়ীর পাংশায় অস্ত্রসহ গ্রেফতার এক




রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশের অভিযানে একটি ওয়ান শুটারগান ও একটি তাজা কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছিল।

সোমবার(২১ জুলাই)ভোরে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানার এসআই (নিরস্ত্র) মোঃ ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বাঘারচর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বহলাডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ সাইদুল শেখ (৩৯)কে গ্রেফতার করা হয়।এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান (বাটসহ দৈর্ঘ্য ২০ ইঞ্চি) ও (লাল রঙের, গায়ে লেখা "BB", পারকিউশন ক্যাপে অস্পষ্টভাবে "121212*12") লেখা একটি তাজা কার্তুজ  উদ্ধার করা হয় ।পুলিশ আরও জানায়,উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন পালিয়ে গেলেও সাইদুল শেখকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।


পরে আসামির নিজ হাতে অস্ত্র ও গুলি বের করে দেওয়ার পর রাত সাড়ে ৩ টার সময় জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন,
"এ ধরনের অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। সমাজে কেউ যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে জন্য পুলিশ সদা প্রস্তুত। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

স্থানীয়দের মতে, পুলিশি তৎপরতায় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড কমে এসেছে এবং জনগণের মধ্যে আস্থা বেড়েছে।


আরও খবর