ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

পৈত্রিক সম্পত্তি থেকে বিতাড়িত করতে অপচেষ্টা

শ্যামনগরে পৈত্রিক সম্পত্তি থেকে বিতাড়িত করতে অপচেষ্টা 

রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলাপ্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক ব্যক্তি স্বত্ত দখলীয় পৈত্রিক সম্পত্তি থেকে বিতাড়িত করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন।

উপজেলার মুন্সিগঞ্জ ইউপির হরিনগর মৌজায় ১২জন জমির মালিক অভিযোগ করে জানান যে, অতিশয় দরিদ্র বাসিন্দা তারা। হরিনগর মৌজায় প্রায় সাড়ে তিনশত একর জমি রয়েছে তাদের। ১৯৯৫ সালে কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের আব্দুস সাত্তার মোড়লের অনুকুলে জমি ডিড বা লিজ প্রদান করেন। পাশের আরও অনেক জমির মালিক মৎস্য চাষ করার জন্য তার নিকট লিজ বা ডিড প্রদান করেন। ২০২০ সালে আব্দুস সাত্তার মোড়লের নিকট থেকে সাইদুর রহমান ২০২৫ সালের ৩০ জুন মাস পর্যন্ত সাব ডিড গ্রহণ করেন। ডিডের বা লিজের মেয়াদ শেষ হওয়ার কারণে জমির মালিকরা আব্দুস সাত্তার মোড়লের পুত্র এ এম এম সালাউদ্দীন শাওনের নিকট পরবর্তী পাঁচ বছরের জন্য ডিড বা লিজ প্রদান করেছেন।

জমির মালিকরা অভিযোগ করে বলেন সাইদুর রহমানের ডিডের মেয়াদ শেষ হলেও স্বত্ত দখলীয় জমি ছাড়ছেননা এবং নতুন লিজ গ্রহিতা এ এম এম সালাউদ্দীন শাওনের প্রকল্প সচলের কাজে বিঘœতা সৃষ্টি করছেন বলে সোমবার (২১ জুলাই) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে লিখিত বক্তব্যে তুলে ধরেন। লিখিত বক্তব্যে আরও বলেন কতিপয় ব্যক্তিকে সামনেরেখে লিজ গ্রহিতা এ এম এম সালাউদ্দিন শাওনের জমিতে যাওয়ারক্ষেত্রে বাঁধার সৃষ্টি করছেন সাইদুর রহমান।

জমির মালিকরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন যাতে অতি দ্রুত জমি ফিরে পেতে পারেন এবং নতুন লিজ গ্রহিতাকে জমি লিজ দিতে পারেন সে ব্যাপারে সুদৃষ্টি কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন জমির মালিক শ্রী গেীরপদ ব্যাপারী, মোঃ জিয়াউর রহমান, মিজানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য যে, গত ১৫ জুলাই শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে জমির মালিকরা জমি ফিরে পেতে মানববন্ধন ও সমাবেশ করেন।

ছবি- শ্যামনগরে জমি ফিরে পেতে জমির মালিকদের সংবাদ সম্মেলন।



Tag
আরও খবর