রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

লিজ নিয়ে ৩ বিঘা জমিতে পেঁপে চাষ, দুর্বৃত্তের হানায় নিঃস্ব কৃষক হাফিজ

বছরে অর্ধ লক্ষেরও বেশি টাকায় জমি লিজ নিয়ে চাষাবাদ করে সংসার চালিয়ে আসছিলেন ঝিনাইদহের শৈলকুপার ঝাউদিয়া গ্রামের কৃষক হাফিজ উদ্দিন। চলতি বছর ৩ বিঘা জমিতে পেঁপে গাছের বাগান তৈরি করে ভালো আয়ের স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু অসংখ্য ফুলফলে ভরপুর পেঁপে বাগানটি এখন ধূষর স্বপ্নে পরিণত হয়েছে। জমিতে রাতের আঁধারে দুর্বৃত্তরা পচনশীল কীটনাশক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এতে ১৫’শ পেঁপে গাছের অর্ধেকই মারা গাছে, বাকিগুলোও মরে যাওয়ার উপক্রম। ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে ভুক্তভোগী ওই কৃষক। ভুক্তভোগী ওই কৃষক শৈলকুপা পৌরসভার ঝাউদিয়া গ্রামের মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি বলেন, প্রতিবছর ৬০ হাজার টাকায় বাৎসরিক জমি লিজ নিয়ে চাষাবাদ করে সংসার চালান তিনি। প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে বাগানটি গড়ে তুলেছেন। বর্তমানে বেশিরভাগ গাছেই ধরন্ত পেঁপে রয়েছে। সোমবার সকালে জমিতে এসে দেখতে পান পেঁপে গাছ মারা যাচ্ছে। তিনি জানান, পরিপাটি যত্নে লালিত বাগান থেকে তিনি এবছর ২০ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখেছিলেন, এখন সে স্বপ্ন অধরা হয়ে নিঃস্ব হয়ে গেল পরিবারের আশা ভরসা, ঋণের বোঝা কাঁধে নিয়ে পথে নামতে বাকি বলে কৃষক হাফিজ আর্তনাদ করেছেন। ঝাউদিয়া গ্রামের চাষী তারিক হোসেন জানান, হাফিজ উদ্দিন অনেক টাকা এনজিও ঋণগ্রস্থ এবং লিজ নেয়া জমিতে অন্তত ৫ লাখ টাকা খরচ করেছেন। তার এমন ক্ষতিতে পরিবারটি নিঃস্ব হয়ে গেল। এব্যাপারে শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করছেন গ্লাইফোসেট নামক তরল বিষে এ ধরনের ক্ষতি হয়। অন্তত তিন চার দিন আগে ঝাউদিয়া গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক হাফিজ বিশ্বাসের বাগানে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করতে পারে। কৃষি কর্মকর্তা আরো জানান, এ বছর ৩ বিঘা জমিতে ১৫’শ গাছে অন্তত ১৫ থেকে ২০ লাখ টাকা আয়ের সম্ভাবনা ছিল। ক্ষতিগ্রস্থ হাফিজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আর্থিক সাহায্যের আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, একজন সাধারণ কৃষকের সঙ্গে এমন শত্রুতা করা খুবই অন্যায়। ভুক্তভোগী ওই কৃষক থানায় অভিযোগ দায়ের করলে তদন্তসাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এ ঘটনা জানাজানির পর থেকে ওই এলাকার কৃষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। কৃষকেরা জানিয়েছেন, রাতের আঁধারে এ ধরনের অপকর্ম চাষীদের জন্য অশনি সংকেত, এখন মাঠজোড়া বিভিন্ন ফসল রয়েছে, হাফিজের বাগানে দুর্বৃত্ত হানা দেয়ার খবরটি অনেক বেদনাদায়ক এবং এলাকার কৃষকদের জন্য আতঙ্কজনক।
Tag
আরও খবর