রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

ঝিনাইদহ জেলা জাসাসের মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে ঝিনাইদহ জেলা জাসাস। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে শনিবার (১৯ জুলাই) বিকাল ৪টায় ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে এই মানবন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। জাসাস ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক এম এ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু,ঝিনাইদহ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. শামসুজ্জামান লাকী,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর,ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা জিয়া পরিষদের সভাপতি কামাল উদ্দীন, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি এবং পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামন মিঠু,সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল, ঝিনাইদহ জেলা জাসাসের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান,মোল্লা রাজা, সাইদুর রহমান,মহিদুল ইসলাম প্রমূখ। ঝিনাইদহ জেলা জাসাসের সদস্য সচিব কামরুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি এ্যাড. এম এ মজিদ বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার নিয়ে অনেক ষঢ়যন্ত্র হয়েছে কিন্তু কেউ সফল হতে পারে নাই ভবিষ্যতেও পারবে না। যারা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তি করেছেন তাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা যদি আবারও বাড়াবাড়ি করেন তবে এর পরিনাম ভাল হবে না। আমরা বাংলাদেশের ফ্যাসিষ্ট শেখ হাসিনাকে উৎখাত করেছি। দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করেছে, জীবন দিয়েছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই অবিলম্বে একটি জাতীয় সংসদ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুন। তিনি বলেন,বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতি নিয়ে যঢ়যন্ত্র হয়েছে। তিনি ২৪ এর জুলাই-আগষ্টে আন্দোলনের শহিদ এবং আহতদের শ্রদ্ধা জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়া মানেই গণতন্ত্র। যারা নাবলক এবং রাজনীতিতে পরিপক্কতা আসে নাই তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনারা বেগম খালেদা জিয়ার পরিবারের বিরুদ্ধে ষঢ়যন্ত্র করবেন না।
Tag
আরও খবর