বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

ইসরায়েলি বাহিনীর গুলিতে খাবারের জন্য অপেক্ষমান ৬৭ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-07-2025 09:18:31 am

ছবি : রয়টার্স


জাতিসংঘের ত্রাণ বিতরণকারী ট্রাকের কাছে খাবারের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে ৬৭ ফিলিস্তিনি এবং আহত হয়েছে ডজনখানেক মানুষ।


রোববার (২০ জুলাই) উত্তর গাজায় এ ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জড়ো হওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নতুন করে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল।


স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, উত্তর গাজায় ইসরায়েলের গুলিতে ডজন খানেক মানুষ আহত হয়েছেন। খাবার নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর বার বার গুলিতে এটা ছিল সবচেয়ে বেশি মানুষ নিহতদের ঘটনা। যার মধ্যে শনিবার (১৯ জুলাই) নিহত ৩৬ জনও রয়েছে। এছাড়া দক্ষিণ গাজায়ও ৬ জনকে হত্যা করেছে ইসরায়েল।


এ বিষয়ে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, রোববার উত্তর গাজায় জড়ো হওয়া হাজার হাজার ফিলিস্তিনিদের ওপর তাদের সেনারা সতর্কতামূলক গুলি ছুড়েছে। কারণ সেখানে তারা তাৎক্ষণিক হুমকি মনে করেছিলেন। 


সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাদের প্রাথমিক তদন্তে মনে হয়েছে- নিহতদের সংখ্যা বাড়িয়ে বলা হয়েছে। কারণ তারা মানবিক সহায়তাকারী ট্রাকের ওপর ইচ্ছাকৃতভাবে কোনো হামলা চালায় না। তবে দক্ষিণ গাজায় ছয় ফিলিস্তিনিকে হত্যার ঘটনা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল।


জাতিসংঘের খাদ্য বিষয়ক কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, খাদ্য বহনকারী ২৫টি ট্রাক গাজায় পৌঁছানোর পরই ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ব্যাপক ভিড় জমে। এ সময় তাদের ওপর গুলি করা হয়। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, মানবিক সহায়তা গ্রহণকারীদের ওপর সহিংসতা চালানো পুরোপুরি অগ্রহণযোগ্য।


হামাসের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের মৃত্যু এবং খাদ্য সংকট তাদের ক্ষুব্ধ করে তুলছে। এ ধরনের কর্মকাণ্ড কাতারে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় প্রভাব ফেলতে পারে।


স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার গাজা জুড়ে ইসরায়েল সেনাবাহিনীর গুলি এবং বিমান হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন।

আরও খবর