জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে ১০ হাজার শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিল গ্রীন ভয়েস

লালপুরে ১০ হাজার শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিল গ্রীন ভয়েস আবু তালেব,লালপুর (নাটোর) প্রতিনিধি: 'যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে' এই প্রতিবাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ১০ হাজার শিক্ষার্থীর হাতে বিনামূল্যে গাছের চারা তুলে দিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস। রবিবার (২০ জুলাই) দিনব্যাপী উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ভেষজসহ নানা প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মকে সবুজ ভাবনায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেয় সংগঠনটি। চারাবিতরণ অনুষ্ঠানে গ্রীন ভয়েসের লালপুর শাখার উপদেষ্টা আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, লালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারহানুর রহমান, গ্রীন ভয়েসের লালপুর শাখার সভাপতি সজিবুল হৃদয়, সাধারণ সম্পাদক আল আমিন ও সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম প্রমূখ। এ বিষয়ে গ্রীন ভয়েস লালপুর শাখার উপদেষ্টা আব্দুল মোত্তালেব রায়হান বলেন, ‘পরিবেশ রক্ষায় আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগিয়ে সেটি লালন-পালন করুক। আজ ১০ হাজার শিক্ষার্থীকে গাছের চারা দিয়েছি।  আমরা ভবিষ্যৎ প্রজন্মের হাতে শুধু গাছ নয়, দায়িত্ব তুলে দিচ্ছি। এটা আমাদের সবুজ আন্দোলনের এক বড় পদক্ষেপ।
Tag
আরও খবর