শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আওয়ামী লীগের হরতাল সমর্থনে ফেসবুকে পোষ্ট দিয়েছেন ইসলামপুরের যুব মহিলা লীগ নেত্রী যুঁথী

জামালপুরের ইসলামপুরের আত্মগোপনে থাকা আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী আবিদা সুলতানা যুঁথী এবার আওয়ামী লীগের ডাকা হরতাল সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোষ্ট দিয়েছেন। 

আজ রবিবার (২০ জুলাই) যুব মহিলা লীগ নেত্রী আবিদা সুলতানা যুঁথী তাঁর ফেসবুক আইডি থেকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাবেক স্ত্রী ও আলোচিত অভিনেত্রী রোকেয়া প্রাচীর একটি লেখা পোষ্ট দেন।

এর আগে ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনার জেরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কতিপয় নেতার সঙ্গে পাল্লা দিয়ে ফেসবুকে সরব হয়ে পোষ্ট দেন। 

ইসলামপুর উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুঁথী তাঁর ফেসবুকে '১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যা দিবস' আখ্যা দিয়ে একটি রঙিন ষ্টিকার পোষ্ট করেছেন।

পোষ্টের লেখার শুরুতে যু্ব মহিলা লীগ নেত্রী আবিদা সুলতানা যুঁথী অভিনেত্রী রোকেয়া প্রাচীকে 'আপা' সম্বোধন করে লেখেন আপার কথাটা ভালো লেগেছে তাই শেয়ার করলাম। 

পাঠকদের উদ্দেশে যু্ব মহিলা লীগ নেত্রী আবিদা সুলতানা যুঁথীর পোষ্টটি হুবহু তুলে ধরা হলো-

টেলিগ্রাম-হোয়াটস গ্রুপের হেডমওয়ালা নেতারা; শুনুন—

গোপালগঞ্জে আওয়ামী লীগ আছে, অন্যান্য জেলা কিংবা শহরে কি আওয়ামী লীগ নেই? হয়তো গোপালগঞ্জের মতো তীব্র প্রতিরোধ সম্ভব নয়। কিন্তু নিজেদের অস্তিত্বের জানান দেয়ার মতো সামর্থটা সব জেলাতেই আওয়ামী লীগের আছে। 

আপনারা টেলিগ্রাম নেতা সেজে বসে আছেন। মাঠে নামছেন না! কেউ কোনকিছু গায়ে লাগাচ্ছেন না। খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন আর রাতভর টেলিগ্রামে চাপাবাজি করছেন।

আপনারা হয়তো আরাম আয়েশেই আছেন। কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের কথা কি একবারও ভেবেছেন! প্রায় বছর হয়ে গেল তৃণমূল নেতাকর্মীরা শহর ছাড়া, গ্রাম ছাড়া, বাড়ীঘর ছাড়া, পরিবার ছাড়া!

দিনের পর দিন খেয়ে না খেয়ে, জেল-জুলুম, হুলিয়া, নি'র্যা'ত'ন সহ্য করে তারা জীবন অতিবাহিত করছে। কিন্তু এভাবে কয়দিন বেঁচে থাকবে তৃণমূলের নেতাকর্মীরা?

প্লিজ, খোলস ছেড়ে বের হয়ে রাজপথে আসুন। না হলে দেখবেন ভবিষ্যতে আপনাদের বিরুদ্ধে আন্দোলন হবে।'

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগষ্ট ইসলামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় যুঁথীর বাবা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল সাজুকে গত ৩১ জানুয়ারি গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, পুলিশী গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে রয়েছেন। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, 'যুব মহিলা লীগ নেত্রীর ফেসবুকে কী ধরনের পোষ্ট করেছে, সেটা দেখিনি। তবে কেউ যাতে উসকানিমূলক কিছু না করতে পারে, সেবিষয়ে আমরা সজাগ রয়েছি।'

উল্লেখ্য, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আজ রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 'সর্বাত্মক' হরতাল ডেকেছে আওয়ামী লীগের চার সংগঠন।যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ডাক দেয়। আওয়ামী লীগ ও সংগঠনগুলোর নিজেদের ফেইসবুক পেইজে বিবৃতিটি প্রকাশের পাশাপাশি সংবাদমাধ্যমেও তা পাঠানো হয়।

আরও খবর