চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ, সম্ভাব্য ভোটার ১২ কোটি ৭৫ লাখ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-07-2025 12:48:40 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদের প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে যাওয়া সম্ভাব্য ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার ৯৮৩ জন। 


ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার এক কর্মকর্তা জানান, ২০২৫ সালের হালনাগাদ কার্যক্রম শেষে এই সংখ্যাটি নির্ধারণ করা হয়েছে। তবে দাবি-আপত্তি ও অন্যান্য প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত তালিকায় এ সংখ্যা কিছুটা বাড়তে পারে।


নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ জানান, এ বছর নতুন করে নিবন্ধিত হয়েছেন প্রায় ৪৪ লাখ ৬ হাজার ভোটার। অন্যদিকে, ২১ লাখ ৩২ হাজারের বেশি মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য শনাক্ত করা হয়েছে। ইসি জানিয়েছে, খুব শিগগিরই সম্পূরক খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং আগস্টের মধ্যেই হালনাগাদ চূড়ান্তভাবে প্রকাশ করা হবে।


সবশেষ তথ্য অনুযায়ী, এবারে হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহ করা হয়েছে ৬৩ লাখ ৪৮ হাজার ২৫৬ জনের। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ লাখ ৭৩ হাজার ১৮ জন, নারী ৩৩ লাখ ৭৫ হাজার ২৬ জন এবং হিজড়া ভোটার ২১২ জন। ছবি ও বায়োমেট্রিক নথি জমা দিয়েছেন ৬১ লাখ ৮৩ হাজার ৭৭৭ জন।


এছাড়া মৃত ভোটারদের তালিকা থেকেও বাদ দেওয়ার প্রস্তুতি চলছে। পুরুষ মৃত ভোটার বাদ যাবে ১২ লাখ ৪৮ হাজার ৪৫২ জন, নারী ৯ লাখ ২৪ হাজার ৫৭২ জন এবং হিজড়া ৩২৫ জন।


তালিকা পর্যালোচনা করে জানা গেছে, গত কয়েকটি সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। নবম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ৮ কোটি ১০ লাখ, দশমে ৯ কোটি ১৯ লাখ, একাদশে ১০ কোটি ৪১ লাখ, আর দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিলেন প্রায় ১২ কোটি।


সবশেষ হালনাগাদ অনুসারে, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।

আরও খবর