হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

নূরুন নাহার বেগমকে প্রেসিডিয়াম সদস্য মনোনীত করল জাতীয় পার্টি


নূরুন নাহার বেগমকে  প্রেসিডিয়াম সদস্য মনোনীত করল জাতীয় পার্টি । ঠাকুরগাঁয়ের  কৃতি সন্তান, সাবেক জাতীয় পার্টি সংসদ নূরুন নাহার বেগমকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের , মহাসচিব ব্যারিস্টার  শামীম হায়দার পাটোয়ারী ও দলের সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রকাশ করেছেন । নেতাকর্মীরা উচ্ছ্বাসের সাথে প্রকাশ করেন-নূরুন নাহার  বেগমকে জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য মনোনীত করায় ঠাকুরগাঁও জেলা জাতীয়পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠন গুলো নতুন করে প্রাণ সঞ্চার লাভ করবে  । দেশব্যাপী দলের নেতাকর্মীদের সুসংগঠিত এবং জাতীয় পার্টিকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা  জাপার নেতাকর্মীরা । ইতিপূর্বে  নূরুন নাহার বেগম ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির নেতা কর্মীদের প্রত্যক্ষ সমর্থনে সভাপতির দায়িত্ব পালন  করেছেন। বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন । সর্বশেষ বিগত সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন । প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত  নির্বাচনী হওয়ার খবরে ঠাকুরগাঁও -২ আসনের জাতীয় পার্টির নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন ।

গতকাল ১৯ শে জুলাই  

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত পার্টির গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে নূরুন  নাহার  বেগমকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।”

Tag
আরও খবর