শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার

সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার

পাঁচ দফা জানাজা নামাজ শেষে শনিবার  ( ১৯ জুলাই) বাদ আসর  সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদের সদস্য সিরাজগঞ্জ ৩ রায়গঞ্জ তাড়াশের টানা চারবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও সংসদীয়  স্থানীয় সরকারের স্থায়ী  কমিটির সাবেক সভাপতি  ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষীয়ান জননেতা আব্দুল মান্নান তালুকদার। 

শুক্রবার ( ১৮ জুলাই)  সকালে ঢাকার ধানমন্ডি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন বিএনপি দলীয়  সাবেক চারবারের সাংসদ আব্দুল মান্নান তালুকদার। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। 

শুক্রবার বাদ যহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুম আব্দুল মান্নান তালুকদারে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।  শনিবার সকালে সিরাজগঞ্জের তাড়াশে দ্বিতীয় জানাজা নামাজ ও তার গ্রাম ধুবিলে তৃতীয় জানাজ নামাজ ও বাদ যহর রায়গঞ্জের হাইস্কুল মাঠে চতুর্থ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

মরহুম আবদুল মান্নান তালুকদারে শেষ জানাজা নামাজ বাদ আসর সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র এডভোকেট মোকাদ্দেছ আলী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও মরহুমের দ্বিতীয় ছেলে জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান তালুকদার লেলিন। 

পঞ্চমবারের জানাজা নামাজ শেষে পৌর মালসাপাড়া কবরস্থানে তার দাফনকাজ সম্পন্ন করা হয়।মরহুম আবদুল মান্নান তালুকদারের প্রতিটি জানাজা নামাজে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন।

আরও খবর