জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘির সান্তাহারে এক রাতে দুই দোকানে চুরি

ছবি-সংগৃহীত।
আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা এলাকায় একই রাতে তালা ভেঙে দুই দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে সান্তাহার রোজা ব্যাটারি হাউজ ও মনিকা মার্কেটে মতি মিল স্টোরে এই সব চুরির ঘটনা ঘটে।
সান্তাহার রোজা ব্যাটারি হাউজের মালিক আব্দুর রাজ্জাক ধলু জানায়, সান্তাহার ডাকবাংলোর পাশে তার ব্যবসা প্রতিষ্টান। গত শুক্রবার সারাদিন বেচাকেনা করে তিনি রাতে দোকান বন্ধ করে বাসায় যান। সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের দরজার তালা ভাঙা। গভীর রাতে চোরচক্র দোকানের ভিতর রাখা অটোচার্জার ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে তিনি দাবী করেন। অপরদিকে মতি মিল স্টোরের মালিক মতিউর রহমান জানান, একই রাতে সান্তাহারে নওগাঁ রোডের পাশে মনিকা মার্কেটে তার দোকান। গভীর রাতে চোরচক্র দোকান ঘরের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন সামগ্রি তছনছ করে স্টীলের আলমারী ৮০ হাজার টাকাসহ দলিল ও ব্যাংক চেকসহ বিভিন্ন সামগ্রি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ঘটনা তদন্তকারি সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুল মান্নান জানান, চোরদের সনাক্ত ও গ্রেফতারে তৎপরতা চলছে।
Tag
আরও খবর