তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ এক নারী মাদককারবারীসহ গ্রেফতার তিন

রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ এক নারী মাদককারবারীসহ গ্রেফতার তিন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার ( ১৮ জুলাই) রাত পৌনে ১২ টার সময় গোয়ালন্দঘাট থানার এসআই (নিঃ) মোঃ ফরিদ মিয়া ও সঙ্গীয় ফোর্স উত্তর দৌলতদিয়ার পুড়াভিটা এলাকার করিমের বাড়ির সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় দুইজন মাদক ব্যবসায়ী ঝন্টু সাহা (৩৪) ও হায়দার মন্ডল (৪০)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২০০ পুরিয়া হেরোইন, যার ওজন প্রায় ১০ গ্রাম, উদ্ধার করা হয়।এরপর আরও একটি অভিযানে পরিচালনা করে শনিবার ( ১৯ জুলাই ) রাত সাড়ে ১২টার সময় একইভাবে দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লীর নাজমার গলির হক মন্ডলের বাড়ির একটি ভাড়া করা কক্ষ থেকে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় এক নারী মাদক ব্যবসায়ী ঝর্ণা বেগম (৩০)-কে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উক্ত ঘটনায় দুটি পৃথক নিয়মিত মামলা রুজু করে তিন আসামীকেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। প্রতিটি তথ্য ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে গোয়ালন্দঘাট থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে। জনগণের সহযোগিতায় আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই।"
আরও খবর