চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

শহীদ জিয়ার ছবি অবমাননা ও তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস)।  

শনিবার সকাল ১১ টার দিকে শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন জেলা জাসাসের নেতৃবৃন্দ।

মানববন্ধনে জেলা জাসাসের সভাপতি মিনারুল ইসলাম এর সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. এটিএম মিজানুর রহমান, পৌর বিএনপি সভাপতি আমিনুর রহমান বকুল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, দেশে বিএনপিকে পরিকল্পিতভাবে দমন ও নেতাদের হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে করার মাধ্যমে এসব ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারেক রহমান কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণের কাছে হেয় করার অপচেষ্টা করা হচ্ছে, যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।
Tag
আরও খবর