শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

জুলাইয়ের শিশু শহীদদের স্মরণে অর্থ বরাদ্দ পাচ্ছে প্রাইমারি স্কুলগুলো

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 17-07-2025 06:18:44 pm

ছবি : বাসস


শিশু শহীদদের স্মরণে জুলাই অনুষ্ঠান পালনের জন্য দেশের প্রতিটি প্রাইমারি স্কুল ২৫০০ টাকা করে বরাদ্দ পাচ্ছে আগামী ২৪ জুলাই দেশের সকল প্রাইমারি স্কুলে একযোগে এ অনুষ্ঠান হতে যাচ্ছে। গতকাল (বুধবার) প্রাইমারি অধিদপ্তর থেকে এ বিষয়ে অর্থ বরাদ্দের চিঠি প্রতিটি জেলায় জেলা প্রাইমারি শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান সংবাদ সংস্থা বাসসকে বলেন, সারাদেশে সরকারিভাবে ৬৫ হাজার ৫৬৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর প্রত্যেকটিতে ২ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, অধিদপ্তরের নির্দেশনার আলোকে তারা এ টাকা খরচ করবে এবং উৎসবে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করবে। গত বছর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের আন্দোলনে শতাধিক শিশু শহীদ হয়। 

শিশু শহীদদের স্মরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে গতকাল ১৬ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ-রাজস্ব, অর্থ বিভাগের উপ-পরিচালক নূরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দের কথা জানানো হয়।


উপ-পরিচালকের স্বাক্ষরিত চিঠিতে ‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রিক অনুষ্ঠান’ পালন উপলক্ষে মাঠ পর্যায়ের দপ্তরসমূহে বরাদ্দ ও মঞ্জুরী প্রদানের বিস্তারিত তুলে ধরা হয়।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান বাসস’কে আরও জানান, জুলাই অবদানকে হৃদয়ে ধারণ করার জন্য তার অধিদপ্তর থেকে অনেকগুলো কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, দেশের প্রতিটি প্রাইমারি স্কুলে আগামী ২৪ জুলাই একযোগে শিশুদের গান, কবিতা, নাচ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জুলাই বিপ্লবের অনুষ্ঠান পালন করা। 


তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানের গল্প শুনতে পারবে এবং ভবিষ্যতে এটা তাদের কাজে লাগবে। 


তিনি আরও বলেন, অনুষ্ঠানগুলোতে দেশের ৬৫ হাজার স্কুলে প্রায় এক কোটি শিশু উপস্থিত থাকবে।

আরও খবর




6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৬ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে