‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে ভুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ চুরি

ভুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব

নাজিবুল বাশার: টাঙ্গাইলের মধুপুর  উপজেলার বনাঞ্চলস্থ ভুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এর আগে গত জুন মাসে একই উপজেলার আউশনারা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ৬ টি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছিল। অবশ্য পরবর্তীতে খোয়া যাওয়া ল্যাপটপগুলো উদ্ধার হয়েছে। চার তলার ল্যাব থেকে ল্যাপটপ চুরির ঘটনা শনিবার সকালে বিদ্যালয় সংশ্লিষ্টরা নিশ্চিত হয়েছে।

ভুটিয়া উচ্চ বিদ্যালয় থেকে ল্যাপটপ চুরির এ ঘটনায় ওইদিনই শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে মধুপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল পল মৃ।

বিদ্যালয় সূত্র জানায়, গত ১৭ ডিসেম্বর  বিদ্যালয়ের ফলাফল দিয়ে প্রতিদিন নিচ তলার অফিস কক্ষ নিয়মিত খোলা রাখা হয়েছে। উপরে যাওয়ার প্রয়োজন হয়নি। মুক্ত পাঠ ট্রেনিং সংক্রান্ত কাজে শনিবার সকালে চতুর্থ তলার ল্যাবের সামনে গিয়ে ক্যাচিগেট ও ভিতরের দরজা খোলা এবং কক্ষের ভিতরের সব টেবিল ল্যাপটপ শূন্য পাওয়া যায়। ল্যাপটপের সাথে কি বোর্ড, মাউসসহ কম্পিউটার এক্সেসরিজ খোয়া যাওয়ার চিত্র পাওয়া যায়।

খ্রিষ্ট ধর্মাবলম্বী প্রধান শিক্ষক এপ্রিল পল মৃ বড় দিনের আনন্দ উৎসবের এ সময়টায় ঘটনটি দুঃখজনক উল্লেখ করে জানান, এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। তাদের নির্দেশ ও পরামর্শ মতে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনা টি কবে ঘটেছে নিশ্চিত করা যায়নি। তবে শুক্রবার রাতের আগেও ঘটতে পারে বলে জানান তিনি। তিনি আরও জানান, বিদ্যালয় থেকে এর আগেও একটি ডেস্কটপ কম্পিউটার খোয়্ াগিয়েছিল। পরে বিশেষ উদ্যোগে সেটি উদ্ধার হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রশীদ জানান, গত ৪ মাস আগে বিদ্যালয়টিতে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব চালু হয়েছে। অল্প সময়ের মধ্যে ল্যাপটপগুলো খোয়া যাওয়া দুঃখজনক। এ নিয়ে থানায় মামলা হয়েছে।মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর তদন্তে একজন এসআইকে অ্যাসাইন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে আউশনারা উচ্চ বিদ্যালয় থেকে শেখ রাসেল কম্পিউটার ল্যাবের ৬ টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছিল। পুলিশী অনুসন্ধানে সেগুলো উদ্ধার হয়েছে।

Tag
আরও খবর