চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন সরকারি বিদ্যুতের তার চুরি, ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ ধামরাইয়ে গ্রামের প্রথম কুরআনের হাফেজকে সংবর্ধনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে লালপুরে খাবার বিতরণ দৌলতদিয়া যৌনপল্লীতে  আধিপত্য  বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাট ! ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নাঙ্গলকোটে প্রত্যয় ও ভাতড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে ঈদে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই সিএনজি চালককে জরিমানা শেরপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গরু কুরবানি ও দোয়া মাহফিল চিলমারীতে "আবাসিক হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ" হোটেল মালিক আটক শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত ‎রামপালে দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বাগানবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন আর নেই

জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন আর নেই। সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে তিনি ঢাকায় আকস্মিকভাবে হার্ট অ্যাটাক করলে দ্রুত তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎকরা তাকে মৃত ঘোষনা করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।


মৃত্যকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য আত্নিয়স্বজন রেখে গেছেন। মৃত্য খবর আসার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি থেকে মরহুমের ছবি দিয়ে মৃত্য খবর জানানো হয়। মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের বাসিন্দা। তিনি দুইবার জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন একাধিকবার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে ‘গোল্ড মেডেল’পেয়েছেন এবং ২০১৬ সালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।


আকমল হোসেন এর ভাতিজা শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের সভাপতি জুয়েল আহমদ মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১২টা ৪০ মিনিটের দিকে তিনি ঢাকায় আকস্মিকভাবে হার্ট অ্যাটাক করলে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন। মরহুমের লাশ বাড়ীতে নিয়ে আসা হচ্ছে। উনার ছেলেরা প্রবাসে থাকেন তারা বাড়ীতে আসার পর জানাযার নামাজের সময় জানানো হবে।


প্রসঙ্গত, কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে যোগদানের জন্য গত বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন ঢাকায় গিয়েছিলেন। তিনি অন্য নেতৃবৃন্দের সাথে ঢাকায় অবস্থান করছিলেন।

Tag
আরও খবর