চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড: দুই দিনের ছুটি ঘোষণা

জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক টুলস বক্সের শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।  এদিকে শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনা করে প্রতিষ্ঠানটি বুধবার থেকে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
 
ফায়ার সার্ভিস ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পাশেই অবস্থিত জয়পুরহাট জেনারেল হাসপাতালের স্টাফরা প্রথমে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনেন। 
 
এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
ঘটনার খবর পেয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক এবং ইনস্টিটিউটের ইনচার্জ ইন্সট্রাক্টর আকলিমা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
 

জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ ইনস্ট্রাক্টর আকলিমা খাতুন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান সাময়িকভাবে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
Tag
আরও খবর