জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ থেকে কিশোরি নিখোঁজ,৬ দিনেও মেলেনি কোনো খোঁজ

ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকা থেকে রিতা খাতুন (১৬) নামে এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজের ছয়দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছে পরিবার। জানা গেছে, রিতা খাতুন কালীগঞ্জ উপজেলার আয়েশা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী। গত ৯ জুলাই (মঙ্গলবার) দুপুর আনুমানিক ১২টার দিকে সে তার নানির বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। রিতার নানী জাহান্নারা বেগম (৬০) জানান, “মেয়েটি বাড়ি ফেরেনি দেখে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে ১৪ জুলাই (সোমবার) ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।” পরিবার সূত্রে জানা যায়, রিতা বর্তমানে তার নানীর বাড়িতে থেকেই পড়াশোনা করত এবং সেখান থেকেই এবারের এসএসসি পরীক্ষা দিয়েছে। এ ঘটনায় রিতার পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছেন। তারা মেয়েটির দ্রুত সন্ধানের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা সাধারণ ডায়েরি গ্রহণ করেছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Tag
আরও খবর