কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে এক পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এক যুবক চুরি করতে ওই পুলিশ সদস্যের ভাড়া বাসায় ঢোকার পর রামদা দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। 


মঙ্গলবার (১৫ জুলাই) অজ্ঞাতপরিচয়য়ের ওই যুবককে আসামি করে চকরিয়া থানায় মামলাটি হয়েছে। ঘটনার সময় ওই পুলিশ সদস্য কর্মস্থলে ছিলেন। বাসাটিতে দুই শিশুসন্তান নিয়ে তার স্ত্রী ছিলেন। ধর্ষণের পাশাপাশি অজ্ঞাত ওই যুবক দুটি মুঠোফোন ও আড়াই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।


সোমবার (১৪ জুলাই) ভোররাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় ঘটে এ ঘটনা ঘটে। 


ভুক্তভোগীর স্বামী পুলিশ সদস্যের করা মামলার এজাহারের বরাত দিয়ে চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ওই রাতে আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাতনামা যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট। ঢুকেই তিনি ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে।


এ সময় ঘরে থাকা তার ছোট দুটি শিশুসন্তান আতঙ্কে কাঁদতে থাকে। দুর্বৃত্ত চলে যাওয়ার পর কান্নাকাটি শুনে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা ছুটে আসে। পরে রাতেই ওই নারীর স্বামী থানায় যান। পরদিন সকালে চকরিয়া থানায় নারী নির্যাতন, ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন।


ওসি আরও জানান, পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণসহ একাধিক অভিযোগে মামলা নেয়া হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

আরও খবর