শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

কক্সবাজারে বিএনপি নেতা হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কক্সবাজারে বিএনপি নেতা হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কক্সবাজারে বিএনপি নেতা হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল


মো. জাহিদ হোসেন, মাভাবিপ্রবি প্রতিনিধি:


সাম্প্রতিক সময়ে কক্সবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও একজন জুলাই যোদ্ধাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 


মিছিলটি ১৫ জুলাই(মঙ্গলবার) রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হল চত্বরে এসে শেষ হয়। মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা হত্যাকান্ড ও ছাত্রদল তথা গোটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।



এ সময় বক্তারা বলেন, “কক্সবাজারে বিএনপির নেতাকে হত্যা করে জামায়াত তাদের কুখ্যাত চেহারা আবারও প্রকাশ করেছে। এই বর্বরতা শুধু একজন নেতার ওপর নয়, বরং গোটা গণতান্ত্রিক আন্দোলনের ওপর হামলা।" 


এছাড়াও বক্তারা দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বট বাহিনী কর্তৃক সামাজিক মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান জানান।


ছাত্রদলের এই বিক্ষোভ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীসহ ছাত্রদলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরও খবর