সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

ঢাকা কোনো দেশের হস্তক্ষেপ চায় না : মোমেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-12-2022 12:04:02 am

◾ বাসস 


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ঢাকা চায় না বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোন দেশ- ‘তারা কে সেটা কোন বিষয় নয়’- হস্তক্ষেপ করুক।

বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, কোন দেশেরই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই।

আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মোমেন বলেন, আমরা একটি পরিণত দেশ। আমরা একটি সার্বভৌম দেশ। আমরা একটি স্বাধীন দেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের বিষয়ে অন্য দেশগুলোর বাংলাদেশকে প্রেসক্রিপশন দেওয়ার দরকার নেই কারণ এগুলো বাংলাদেশের ইতিহাসের গভীরে প্রোথিত।

তিনি বলেন, তবে ঢাকা বিদেশী বন্ধুদের কাছ থেকে গঠনমূলক পরামর্শকে স্বাগত জানায়।

মোমেন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধপরিকর।

ঢাকা মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, সরকার জাপানের নিরবচ্ছিন্ন সহায়তার জন্য কৃতজ্ঞ।

তিনি মেট্রোরেল ও পদ্মা সেতুর মতো বিশাল প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

আরও খবর