মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা মোঃ বাবুল আহমেদ নামে এক যুবকের ওপর মাদক ব্যবসায়ী কর্তৃক হামলার অভিযোগ ওঠেছে। সম্প্রতি শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়াডে এ ঘটনা ঘটেছে।
এছাড়া সোশ্যাল মিডিয়ায় জুলাই যোদ্ধা বাবুলকে ছদ্মনামে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে বলেও ভুক্তভোগী অভিযোগ করেছেন।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল (১৩ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে শ্রীমঙ্গল উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, ভুক্তভোগী মোঃ বাবুল আহমেদ, শ্রীমঙ্গল টিম ডায়নামিকের সদস্য আবির আল আজাদ, আব্দুর রহমান প্রমুখ।
ভুক্তভোগী জানান, মানববন্ধন শেষে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি।
২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ ঘন্টা ৫৩ মিনিট আগে