ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

ঝিকরগাছার পল্লীতে সরকারি জমি দখল করতে অভিনব কায়দায় ঘর নির্মাণের চেষ্টা

ঝিকরগাছার পল্লীতে সরকারি জমি দখল করতে অভিনব কায়দায় ঘর নির্মাণের চেষ্টা যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা সংলগ্ন সরকারি খাস জমি দখল করতে অভিনব পন্থা অবলম্বন করে বিল্ডিং তৈরির চেষ্টা চালিয়েছে তৌহিদুর ইসলাম নামে এক ইলেকট্রনিকস ব্যবসায়ী। মঙ্গলবার সকালে বিষয়টি বাজরের লোকজনের নজরে আসলেই হৈচৈ শুরু হয়।


এসময় সরকারি জমিটি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল। অভিযুক্ত তৌহিদুল ইসলাম শংকরপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।সে ওই বাজারের একজন ইলেকট্রনিকস ব্যবসায়ী। জানাগেছে,উপজেলার শংকরপুর ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে সাবেক দাগ নং ১৮৩৭,১৮৩৮ ও ১৮৪১ বর্তমান দাগ নং ২৪৭৩ এর ১ এর ১ খতিয়ানের ২১ শতক সরকারি খাস জমি রয়েছে। জমিটি বহু আগে থেকে ওই গ্রামের মৃত গোলাম মোস্তফা দখল করে কাঠ ও টিনের তৈরি ছোট ২ টা দোকান নির্মাণ করে ভাড়া দিতো। জমিটি খাস হওয়ায় কখনো ওই স্থানে বিল্ডিং উঠায়নি।জমিটি খাস জানাজানি হলে নিজেদের দখলে নিতে গোলাম মোস্তফার বোন কামিনি বিবির ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে ঝিকরগাছা দেওয়ানী আদালত একটি মামলা দায়ে করেছেন। মামলা নং ২০১/২৪।যার হাজিরা তারিখ আগামী সেপ্টেম্বর মাসের ৮ তারিখ।এ মামলা নিষ্পত্তি হওয়ায় আগে আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই কাঠ ও টিনের ঘরের ভিতর রাতের আঁধারে রাজমিস্ত্রী নিয়ে ভিতর থেকে বিল্ডিং তৈরির জন্য ইটের দেয়াল উঠিয়াছেন মৃত গোলাম মোস্তফার ছেলে তৌহিদুল ইসলাম।


গত কয়েকদিন রাতদিন টানা বৃষ্টিতে কারো নজর না পড়লেও মঙ্গলবার সকালে বাজারের ব্যবসায়ীদের নজরে আসে। এদিন বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়,টিনের তৈরী ঘরের ভিতর থেকে অভিনব কায়দায় চারিপাশ দিয়ে ইটের দেওয়াল নির্মাণ সম্পন্ন হয়ে গেছে।দুই এক দিনের মধ্যে ছাদ ঢালায় দিয়ে সরকারি জমিটি নিজের দখলে নিয়ে দোকানঘর হিসেবে ভাড়া দিবেন। এ ব্যাপারে অভিযুক্ত তৌহিদুল বলেন,জমিটি আমাদের রেকর্ড এ আছে তাই বিল্ডিং তৈরি করছি।রাতের আধারে কেন করছেন জানতে চাইলে তিনি বলেন আমার বিল্ডিং আমি যখন খুসি তৈরি করবো।


আপনারা এসে কাগজ দেখে যেয়েন। ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা কামাল হোসেন জানান,সরকারি জমি দখল করা আইনানুগ অপরাধ।দখলদারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
আরও খবর